বাম-রাম ঘুরে এবার তৃণমূলে খগেন, দিদির দলে নাম লেখাবেন জুনের দ্বিতীয় সপ্তাহে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ বিজেপিতে হাতে গোনা কয়েকজন হেভিওয়েট নেতা আছেন যারা সরাসরি সিপিআইএম থেকে বিজেপি হয়েছিলেন তাদের একজন খগেন মুর্মু। শুরু হয়েছিল হলদিয়ার লক্ষ্মণ শেঠ ও সর্বশেষ সংযোজন ছিলেন শিলিগুড়ির শংকর ঘোষ। লক্ষ্মণ বাবু আগেই তৃণমূলে গিয়েছেন আর এবার খগেন মুর্মুও বিজেপি ত্যাগ করতে চললেন।

আরও পড়ুনঃ সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, প্রায় ৯ শতাংশ দাম বাড়ছে Foreign Liquor-এর!

চলতি বছরের জানুয়ারি মাসে মালদহে প্রশাশনিক সভা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়, সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন। তখন থেকেই দলবদলের জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনা বাস্তব হতে চলেছে। অর্জুন সিংয়ের পর দলবদলের সম্ভাবনায় প্রথম সারিতে যার নাম রয়েছে তিনি হলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু।

mamata 3

সম্প্রতি তৃণমূলের স্যোশাল মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। সেখানে সাংসদ খগেন মুর্মুর একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। বিজেপি দল ময়দানে নয়, শুধুমাত্র স্যোশাল মিডিয়ায় সক্রিয়। এই রাজনীতি অন্য কোথাও চললেও বাংলায় চলবে। দলের এই সমালোচনার পর থেকেই খগেন মুর্মুকে ঘিরে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। শোনা যাচ্ছে, তৃণমূলে পা বাড়িয়ে খগেন মুর্মু!

May be an image of 6 people, people standing and indoor

বরাবরের বাম নেতা একাধিকবার মালদহের হরিবপুর কেন্দ্র করে জয়লাভ করে এসেছেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন তিনি। এরপর বিজেপির টিকিটে মালদহ কেন্দ্র থেকে বিজেপির টিকিতে জয়লাভ করেন। কিন্তু চলতি বছর থেকেই নিজেকে বিজেপির একাধিক কর্মসূচি থেকে সরিয়ে রেখেছিলেন।

বাম-রাম ঘুরে এবার তৃণমূলে খগেন, দিদির দলে নাম লেখাবেন জুনের দ্বিতীয় সপ্তাহে!

তৃণমূলে পা বাড়িয়ে খগেন মুর্মু, তৃণমূলের স্যোশাল মিডিয়ার পোস্ট ঘিরে চাঞ্চল্য 
বাম-রাম ঘুরে এবার তৃণমূলে খগেন, দিদির দলে নাম লেখাবেন জুনের দ্বিতীয় সপ্তাহে!

যে কোনও দিন চলে যাবেন। আটকানো সম্ভব না। মালদা জেলা বিজেপির তরফে বার্তা চলে গেছে রাজ্য দফতরে। ফলে সাংসদ খগেন মুর্মুর বিজেপি ত্যাগ নিশ্চিত ধরে নিয়েছে রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর সবকিছু ঠিক তাহলে জুন মাসের মাঝামাঝি সময়ে খগেন মুর্মু যোগ দিতে পারেন দিদির দলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত