নজরবন্দি ব্যুরোঃ সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। দাম বাড়ছে মদের। মেঘালয় রাজ্যে মদের দাম ৮-৯% বৃদ্ধি পেতে চলেছে। কিন্তু আচমকাই কেন দাম বাড়ছে মদের? জানা গিয়েছে, বেশ কিছু মদের ব্র্যান্ড নতুন করে ক্লাসিফাই করতে চলেছে। তাই দাম বাড়তে চলেছে মদের। কিন্তু কোন মদের দাম কত বাড়বে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছেনা।
আরও পড়ুনঃ পার্থ-পরেশ কে গ্রেফতারের দাবি, বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভে ধুন্ধুমার করুণাময়ী!



তবে সূত্র বলছে, মেঘালয় রাজ্যে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী মদের দাম ৩-৪% থেকে শুরু করে ৮-৯% পর্যন্ত বাড়তে চলেছে। রাজ্য সরকার সূত্রে খবর, বিভিন্ন ব্র্যান্ড যেমন দাম বৃদ্ধি করবে তাঁর ওপর ট্যাক্স বসিয়ে নতুন দাম ধার্য হবে। যদিও এই যে মদের দাম বাড়তে চলেছে এই প্রতিটিই ইন্ডিয়ান মেড ফরেন লিকর ( Indian Made Foreign Liquor) বা IMFL।

মদের দাম যে শুধুমাত্র মেঘালয় রাজ্যে বাড়ছে তা নয়। মেঘালয় রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যগুলোতেও বাড়ছে মদের দাম। আর এই দাম বৃদ্ধির পেছনে শুধু ‘ক্লাসিফাই করা’ বিষয়টিই থাকছে না। মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেঘালয় এবং তার আশেপাশের প্রতিটি রাজ্য মদের উপর যে রাজস্ব আদায়ের পরিমাণ রয়েছে, তা বৃদ্ধি করার চেষ্টা করছে। আর সেই কারণেই বিভিন্ন রাজ্যে এক লাফে মদের দাম বাড়তে চলেছে।


সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, প্রায় ৯ শতাংশ দাম বাড়ছে Foreign Liquor-এর!

একই ব্র্যান্ডের বভিন্ন মদের দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। মূলত এই দাম নির্ভর করে কোন রাজ্য মদের উপর কতটা শুল্ক বসাচ্ছে। মূলত রাজস্ব আদায় করাই মূল লক্ষ্য রাজ্য গুলির। কারন বাংলা সহ দেশের প্রায় সব কটি রাজ্যই ব্যাপক রাজস্ব তোলে মদ বিক্রির উপর থেকে। সেই কারনেই দাম বৃদ্ধি হবে বলে জানা গিয়েছে।







