SSC: পার্থ-পরেশ কে গ্রেফতারের দাবি, বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভে ধুন্ধুমার করুণাময়ী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসসিতে দুর্নীতির প্রতিবাদে সল্টলেকের করুণাময়ীতে ব্যাপক বিক্ষোভ দেখাল বাম ছাত্র ও যুব সংগঠন। বাম ছাত্র-যুবদের মিছিল এবং প্রতিবাদ সভা হবে আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। তাই জমায়েত জমাট বাধার আগেই তা ভঙ্গ করে দিতে সচেষ্ট হয় পুলিশ। করুণাময়ীতে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ শুরুর আগেই শুরু হয় ব্যাপক পুলিশি ধরপাকড়।

আরও পড়ুনঃ বিজেপিকেই আখেরে সুবিধা করে দিচ্ছে তৃণমূল, দল ছাড়লেন আশীষ দাস

যদিও পুলিশের সেই ধরপাকড়ে পাত্তা দেয়নি বাম ছাত্র-যুবরা। তাই পুলিশের ব্যারিকেড ভেঙেই এগোতে থাকে মিছিল। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। পুলিশ সামনে থেকে বাধা দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীদের। কিন্তু তাতে কাজ হয়নি। শুরু হয় পুলিশ বনাম বাম ছাত্র-যুবদের মধ্যে ধ্বস্তাধস্তি। বাম ছাত্র-যুব মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে করুণাময়ী। টেনেহিঁচড়ে বামকর্মীদের ভ্যানে তোলে পুলিশ।

1 27

অন্যদিকে, আজ ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখান গ্রুপ ডি ও গ্রুপ সি পদে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, মৌখিক আশ্বাস নয়, এক মাসের মধ্যে হাতে নিয়োগপত্র দিতে হবে। পরে বিক্ষোভকারীদের ২ জন প্রতিনিধি আচার্য ভবনে SSC-র চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে যান। কিন্তু তাঁরা জানান, চেয়ারম্যান ডেপুটেশন নেননি। দফতরের তরফে রিসিভ করা হয়েছে।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কে কেন্দ্র করে লাগামহীন দুর্নীতি চলছে, সরকারের বিরুদ্ধে বামেদের এই অভিযোগ দীর্ঘ্যদিনের। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পরিচ্ছন্ন ভাবে টেট বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি। লক্ষ লক্ষ টাকার বদলে শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়ার একাধিক অভিযোগ উঠেছে তৃনমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে।

পার্থ-পরেশ কে গ্রেফতারের দাবি, বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভে ধুন্ধুমার করুণাময়ী!
পার্থ-পরেশ কে গ্রেফতারের দাবি, বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভে ধুন্ধুমার করুণাময়ী!

প্রায় প্রতিদিনই কোন না কোন বিক্ষোভ প্রদর্শিত হয় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকে কেন্দ্র করে। ধর্না, ডেপুটেশন, অনশোনের মতো প্রতিবাদ তো আছেই। কিন্তু যতই প্রতিবাদ হোক বছরের পর বছর কাটলেও যোগ্যতার ভিত্তিতে চাকরির মত সুখবর আসেনা কিছুতেই। বরং একের পর এক মামলা চাপতে থাকে হাইকোর্টে।

পার্থ-পরেশ কে গ্রেফতারের দাবি, বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভে ধুন্ধুমার করুণাময়ী!

32 13

উল্লেখ্য, দীর্ঘ্যদিন পর রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার বেলাইনে চাকরিপাওয়া নিয়ে একটি মামলায় নড়ে চড়ে বসে হাইকোর্ট। নজিরবিহীন ভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। সিবিআই তদন্তের শুরুতেই ব্রেক থ্রু মেলে। চাকরি চলে যায় অঙ্কিতার। অন্যদিকে সিবিআই এই দুর্নীতির পর্দা ফাঁস করতে উঠেপড়ে লেগেছে। পরেশ অধিকারী বা পার্থ চট্টপাধ্যায়ের মত মন্ত্রীরা এখন স্পটলাইটের আওতায়। এখন দেখার কবে হয় দুর্নীতির পর্দাফাঁস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত