Amit Shah: বগটুই এবং হাঁসখালিতে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি কোথায়? প্রশ্ন অমিত শাহের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক বছর পর রাজ্যে এসে শিলিগুড়িতে জনসভা করলেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন তিনি। তাঁর কথায়, বাংলার অধিকার তৃণমূল লুটে নেবে বিজেপি চুপ করে থাকবে না। রাজ্যের নির্বাচনের পর এক বছর ধরে শান্তি ফেরেনি। বরং মানবধিকার কমিশনের রিপোর্টে দেখা গেছে বাংলায় আইনের শাসন নেই। এখানে তৃণমূলের শাসন চলছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্দেশেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে, SSC নিয়ে বড় ঘোষণা ব্রাত্যর

এরপরেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর থেক ১৮১ টি হিংসার ঘটনা ঘটেছে। সেখানে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। এখন দেশজুড়ে কিছু হলেই এখন দিদি তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি পাঠাচ্ছে। অথচ বগটুই এবং হাঁসখালির ঘটনায় কেন সত্যানুসন্ধান কমিটি পাঠাল না। বীরভূমের মানুষ কী রাজ্যের মানুষ নয়?

সম্প্রতি বগটুই এবং হাঁসখালির ঘতনায় তোলপাড় হয়েছে সারা দেশ। ঘটনায় বিজেপির প্রতিনিধি দলের পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে উপস্থিত হয় তৃণমূলের প্রতিনিধি দল। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিপোর্ট জমা দেন তাঁরা। পাল্টা প্রয়াগরাজ এবং দিল্লির ঘটনায় সত্যানুসন্ধান কমিটি পাঠিয়েছে তৃণমূল। যা ঘিরে বেড়েছে রাজনৈতিক উত্তাপ।

Amit Shah: বগটুই এবং হাঁসখালিতে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি কোথায়? প্রশ্ন অমিত শাহের
Amit Shah: বগটুই এবং হাঁসখালিতে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি কোথায়? প্রশ্ন অমিত শাহের

এদিন সভামঞ্চ থেকে অমিত শাহ বলেন, বাংলার মানুষ বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করেছে তৃণমূল। মানুষ ভেবেছিল এবার সুদিন ফিরে আসবে। কিন্তু তা হয়নি বরং গত একবছরে রাজ্যে হিংসার ঘটনা বেড়েছে। বাংলাকে কাঙাল করে রেখেছ তৃণমূলের সরকার। মানুষের ওপর যতদিন না অত্যাচার কমবে ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন অমিত শাহ।

সম্প্রতি বিজেপির অন্দরেই প্রশ্ন ওঠে সিএএ কবে লাগু হবে? সেই প্রশ্নের জিবাবে অমিত শাহ বলেন, আপনারা অপেক্ষা করুন। করোনা কম হলেই সিএএ দেশজুড়ে লাগু করা হবে। আপনি কিছুই করতে পারবেন না। মমতাকে আক্রমণ শাহের।

বগটুই এবং হাঁসখালিতে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি কোথায়? শিলিগুড়িতে সরব শাহ 

বগটুই এবং হাঁসখালিতে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি কোথায়? শিলিগুড়িতে সরব শাহ 
বগটুই এবং হাঁসখালিতে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটি কোথায়? শিলিগুড়িতে সরব শাহ 

 

একইসঙ্গে তিনি বলেন, জিটিএ ভোট করে গোর্খা ভাইবোনদের কিনতে পারবেন না। উত্তরবঙ্গের মানুষের অবিচার হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত