নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ এবার শিলিগুড়ির মহকুমা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমা দিল সিপি(আই)এম। বুধবার বেলা ১ টা নাগাদ জেলা বামফ্রণ্টের তরফে এই মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এবার শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের মাধ্যমে নিজেদের দূর্গ ফেরাতে চাইছে বামফ্রন্ট। মহকুমা নির্বাচনে ঘুরবে মোড়! তাই ভেবচিন্তে প্রার্থী প্রকাশ করা হয়েছে বলেই জানিয়েছেন জীবেশ সরকার।
আরও পড়ুনঃ Nazrul Mancha: নজরুল মঞ্চে বন্ধে সব কলেজ ফেস্ট! অকালপ্রয়াণ থেকে শিক্ষা?


গত বিধগানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বামেদের দূর্গ হারিয়েছে বামেরা। আবার পুরভোটেও হার হয়েছে তাঁদের। তাই মহকুমা পরিষদের নির্বাচনে জয়লাভ করবে বলে আশাবাদী শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য। সমস্ত প্রার্থীরাই জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি।
এদিন বামফ্রন্টের তরফে সমন পাঠক বলেন, বামফ্রন্ট এবারে শিলিগুড়ি মহকুমা পরিষদের জন্য আলাদা আলাদাভাবে চিন্তা করে রেখেছে। আমাদের এখন একমাত্র লক্ষই হল এবারে শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করা। এদিন মনোনয়ন জমা দিতে প্রায় ১০০ মজন সমর্থক মহকুমা পরিষদে চলে আসেন।


মহকুমা নির্বাচনে ঘুরবে মোড়, লড়াইয়ে নামল বামেরা

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গে বামেদের অবক্ষয় শুরু হয়েছে। এর মধ্যে দলবদল করেছেন একাধিক নেতা। দলের খরা কাটিয়ে এখন পুনরায় সংগঠনকে মজবুত করতে চান রাজ্যের নেতারা। তাই ভেবেচিন্তে প্রার্থী দিল সিপি(আই)এম।







