Nazrul Mancha: নজরুল মঞ্চে বন্ধে সব কলেজ ফেস্ট! অকালপ্রয়াণ থেকে শিক্ষা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নজরুল মঞ্চে বন্ধে সব কলেজ ফেস্ট। আগেই নাকি নজরুল মঞ্চে কলেজ পড়ুয়াদের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছিল কেএমডিএ । এবার কেকে-র অকালপ্রয়াণ থেকে ‘শিক্ষা’ নিয়ে সে পথেই হাঁটল প্রশাসন। এদিন সকালে কেএমডিএ-র তরফে পুরমন্ত্রীর কাছে সুপারিশ এসেছে, যে আপাতত কোনও কলেজ ফেস্টের জন্য নজরুল মঞ্চকে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুনঃ এ সঞ্চালনা না করতে হলেই ভালো হত, বলছেন দুই সঞ্চালক

এদিন ফিরহাদ বলেন, “নজরুল মঞ্চের যে আসন সংখ্যা, তার চেয়ে বেশি সংখ্যক দর্শক ঢুকিয়ে দিচ্ছে কলেজগুলো। ভিড় নিয়ন্ত্রণ করছে না তারা। যেখানে ২,৭০০ আসন রয়েছে, সেখানে ৭০০০ মানুষ প্রবেশ করেছে। এমনকী পাঁচিল টপকেও লোকজন ঢুকে পড়েছে। এটা একেবারেই নিয়মবিরুদ্ধ। তাই ফেস্ট বন্ধের ব্যাপারে সুপারিশ এসেছে।

23

আমরা আলোচনা করে এ নিয়ে সিদ্ধান্ত নেব।” উল্লেখ্য এই নজরুল মঞ্চ হল কেএমডিএ-র অধীনস্ত। আর এই কেএমডিএ-র বোর্ড চেয়ারম্যানও ফিরহাদ হাকিম। আবার পুর-নগরোন্নয়ন মন্ত্রীও তিনি। যে কলকাতায় অনুষ্ঠান করতে আসা নিয়ে প্রবল উৎসাহী ছিলেন, সেই কলকাতাতেই অনুষ্ঠান শেষে প্রয়াত শিল্পী। মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হঠাৎ শরীর খারাপ।

নজরুল মঞ্চে বন্ধে সব কলেজ ফেস্ট! অকালপ্রয়াণ থেকে শিক্ষা?

নজরুল মঞ্চে বন্ধে সব কলেজ ফেস্ট! অকালপ্রয়াণ থেকে শিক্ষা? 

22

তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় সঙ্গীত শিল্পী কেকে-কে। প্রিয় শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সব মহল। এই পরিস্থিতিতে নজরুল মঞ্চে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে এসি বন্ধ রাখারও। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে, তদন্তে নামছে কেএমডিএ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত