যে কারণে স্টেডিয়ামেও যাননি তিনি। এমন পরিস্থিতিতে তাঁকে নিয়ে হয়তো আর ঝুঁকি নিতে চাইবেন না চিকিৎসকরা। আর সেই কারণেই দেশে ফিরে আসতে পারেন শ্রেয়স। প্রয়োজনে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে পারেন তিনি। যদিও এখনও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আগামী রবিবার এশিয়া কাপের দল ঘোষণা করতে পারেন অজিত আগরকরেরা। শ্রেয়স ছাড়াও লোকেশ রাহুলের রিপোর্টের জন্য তাঁরা অপেক্ষা করছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির রিপোর্টের উপর নির্ভর করবে এশিয়া কাপের দলে এই দুই ব্যাটারের থাকা।
চার নম্বর পজিশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা সমানে চলছে ভারতীয় ক্রিকেটে। বিশ্বকাপ এগিয়ে এলেও সেই সমস্যার সমাধান করা যায়নি। রোহিতও চিন্তিত। বিশ্বকাপের মাস দুয়েক আগে সেই আশঙ্কার কথাই প্রকাশ করলেন ভারত অধিনায়ক।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানিয়েছে, 'শ্রীলঙ্কায় গরম এবং আর্দ্র্যতা সম্পন্ন আবহাওয়ায় রাহুল এবং শ্রেয়সের পক্ষে এখনই ৫০ ওভারের ম্যাচ খেলা সম্ভব নয়। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের আগে তাঁরা ফিট হয়ে উঠবেন।'
যা দেখে বোঝাই যাচ্ছে ছেলের অস্ত্রোপচার হওয়ার জন্য তাঁর সঙ্গে লন্ডনে গিয়েছেন শ্রেয়সের মা। সেই ভিডিয়োর ক্যাপশনে শ্রেয়স লেখেন, ‘নতুন হবি খুঁজে পেয়েছি, #PEOPLEWATCHING’।
জসপ্রীত বুমরা ও শ্রেয়স আইয়ারের শারীরিক অবস্থা কেমন? এ নিয়ে আপডেট জানাল বিসিসিআই। নিউ জিল্যান্ড থেকে অস্ত্রোপচার করিয়ে আসার পর, কয়েক দিন বিশ্রামে ছিলেন টিম ইন্ডিয়ার তারকা জোরে বোলার বুমরা। এরপর গত সপ্তাহ থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিয়েছেন বুমরা।