Shreyas Iyer: এশিয়া কাপেও অনিশ্চিত শ্রেয়স আইয়ার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপে অনিশ্চিত শ্রেয়স আইয়ার। দীর্ঘদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছে এই ভারতীয় তারকা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক কর্তা জানান, ‘শ্রেয়স আইয়ার এখনও পুরোপুরি সুস্থ হননি। তাঁর এখনও সময় লাগবে। নিয়মিত অনুশীলন ম্যাচ খেলছেন। শ্রেয়সের একটু সমস্যা হচ্ছে’।

আরও পড়ুন: যুবরাজের পর আর ৪ নম্বরে নামার ব্যাটার পাইনি, বিশ্বকাপের আগে চিন্তিত অধিনায়ক রোহিত

শ্রেয়স আইয়ারের না থাকাটা ভারতীয় দলের জন্য বড়ো ক্ষতি। কারণ ভারতীয় দলে এখনও ৪ নম্বর জায়গাটা নিশ্চিত হয়নি। শ্রেয়স দেশের জার্সিতে ৩৮টি ওডিআই-র মধ্যে ২০টি ম্যাচেই চার নম্বরে নেমেছিলেন। ভারতীয় দল অবশ্য শ্রেয়সের বিকল্প হিসেবে তিলক ভার্মার নাম ভেবে রেখেছে বলেই সূত্রের খবর।

 এশিয়া কাপেও অনিশ্চিত শ্রেয়স আইয়ার!
এশিয়া কাপেও অনিশ্চিত শ্রেয়স আইয়ার!

বিশ্বকাপের আগে এশিয়া কাপ হওয়ায় তিলককেও দেখে নেওয়া যাবে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন শ্রেয়স। সেখানে তাঁর রিহ্যাব চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যেরা শ্রেয়সের দিকে খেয়াল রাখছেন।

15 14

আগামী রবিবার এশিয়া কাপের দল ঘোষণা করতে পারেন অজিত আগরকরেরা। শ্রেয়স ছাড়াও লোকেশ রাহুলের রিপোর্টের জন্য তাঁরা অপেক্ষা করছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির রিপোর্টের উপর নির্ভর করবে এশিয়া কাপের দলে এই দুই ব্যাটারের থাকা।

এশিয়া কাপেও অনিশ্চিত শ্রেয়স আইয়ার!

14 13

সূত্রের খবর, আইপিএলে চোট পাওয়া রাহুল ১০০ শতাংশ ফিটনেস ফিরে পেলেও শ্রেয়সের সমস্যা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত