নজরবন্দি ব্যুরো: ২০১৯ সালের বিশ্বকাপ থেকে ভারতীয় ব্যাটিংয়ের সমস্যা চার নম্বর ব্যাটার। মিডল অর্ডারে ধারাবাহিক ক্রিকেটার পায়নি দল। অনেক ব্যাটারকে নিয়ে পরীক্ষা করা হয়েছে। কিন্তু দলকে ভরসা জোগাতে পারেননি কেউ। এ বার ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রকাশ্যে স্বীকার করে নিলেন সে কথা।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরে পা চেজ মাস্টারের, ফিরে দেখা তাঁর প্রথম ম্যাচ


জানিয়ে দিলেন, যুবরাজ সিং এর পরে কোনও চার নম্বর ব্যাটার তাঁরা পাননি। আর দু’মাস পরেই দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ। তার আগে চার নম্বর ব্যাটার নিয়ে আক্ষেপ করেছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘চার নম্বর ব্যাটার আমাদের দীর্ঘ দিনের সমস্যা। যুবরাজের পরে কেউ নিজের জায়গা পাকা করতে পারেনি।’’

শ্রেয়স আয়ারকে নিয়ে শুরু হয়েছিল যুবরাজের জায়গা পূরণ করার। তিনি চারে ব্যাট করে ভাল খেলছিলেন। এই নিয়ে রোহিত বলেন, ‘শ্রেয়স অনেক দিন ধরে চার নম্বরে ভাল ব্যাট করছিল। কিন্তু চোট পেয়ে গেল। বড় চোট পাওয়ায় অনেক দিন বাইরে থাকতে হচ্ছে ওকে। গত ৪-৫ বছর ধরে এই সমস্যা হয়েছে আমাদের। অনেকে চোট পেয়েছে।



ফলে বার বার নতুন ব্যাটারদের খেলাতে হয়েছে। কেউ জায়গা পাকা করতে পারেনি’। আর তার ফলে আসন্ন বিশ্বকাপে সেই চার নম্বর পজিশনই ভারতের চিন্তার কারণ হতে চলেছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই আশঙ্কাই প্রকাশ করেছেন বিশ্বকাপের বল গড়ানোর ঠিক মাস দুয়েক আগে।
যুবরাজের পর আর ৪ নম্বরে নামার ব্যাটার পাইনি, বিশ্বকাপের আগে চিন্তিত অধিনায়ক রোহিত

‘হিটম্যান-ও যে চিন্তিত, তা প্রকাশ পেল তাঁর কথায়। চার নম্বর পজিশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা সমানে চলছে ভারতীয় ক্রিকেটে। বিশ্বকাপ এগিয়ে এলেও সেই সমস্যার সমাধান করা যায়নি। রোহিতও চিন্তিত। বিশ্বকাপের মাস দুয়েক আগে সেই আশঙ্কার কথাই প্রকাশ করলেন ভারত অধিনায়ক।







