নজরবন্দি ব্যুরো: ১৮ অগাস্ট। এই দিনটা ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলির কাছে খুবই গুরুত্বপূর্ণ। ২০০৮ সালে আজকের দিনেই কিং কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডেবিউ করেছিলেন বিরাট।
আরও পড়ুন: আজ ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ, সবার নজরে অধিনায়ক বুমরা


এই খ্যাতিমান যাত্রার সময়,কোহলি চেজ মাস্টার,রান মেশিন এবং অনেক নতুন নামের শিরোপা পেয়েছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ভারতীয় দলে সরাসরি জায়গা করে নেওয়া বিরাট কোহলিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০ ওভারের ওই ম্যাচে ইনিংস ওপেন করার সুযোগ দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এই ম্যাচে চামিন্দা ভাস, কুলাসেকারা এবং মুথাইয়া মুরলিধরনের মতো বোলারদের মুখোমুখি হতে হয়েছিল বিরাট কোহলিকে। কোহলি তাঁর প্রথম ম্যাচে ২২ বলে মাত্র ১২ রান করে আউট হয়েছিলেন। ওপেনার হিসেবে প্রথম ম্যাচেই ফ্লপ হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি। তবে তরুণ ব্যাটারের প্রথম সিরিজটা খুব একটা খারাপ যায়নি।


আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরে পা চেজ মাস্টারের, ফিরে দেখা তাঁর প্রথম ম্যাচ

পাঁচ ম্যাচে তিনি ১৫৯ রান করেন। ব্যাটিং গড় ছিল ৩১.৮০। সিরিজের পঞ্চম একদিনের ম্য়াচে তিনি কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন। পারফরম্যান্সের জন্যই ভারতীয় ক্রিকেট দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলি। কিন্তু, দিন যত এগিয়েছে, ততই বিরাট প্রমাণ করে দিয়েছেন রেকর্ড নয় ভারতীয় ক্রিকেট দলে ইতিহাস সৃষ্টি করতেই এসেছেন তিনি।








