আজ ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ, সবার নজরে অধিনায়ক বুমরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা, আর আয়ারল্যান্ডের দায়িত্ব রয়েছেন পল স্টার্লিং।

আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট, কীভাবে কবে কোন ম্যাচের টিকিট? জানুন বিস্তারিত

টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছেন, যাদের লক্ষ্য হবে দুর্দান্ত পারফর্ম করা। প্রায় বছরখানেক বাদে জাতীয় দলে বুমরার প্রত্যাবর্তন হচ্ছে এই সিরিজ দিয়ে। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য বুমরা কতটা প্রস্তুত, তিন ম্যাচের সিরিজেই তার মালুম পাওয়া যাবে।

1 18

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সদ্য ক্যারিবিয়ানে টি ২০ সিরিজ হেরেছে ভারত। সেই ধাক্কা কাটিয়ে আইরিশদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আয়ার্ল্যান্ড সিরিজে রয়েছেন। সিরিজে প্রত্যাবর্তন এবং অভিষেকের জন্য মুখিয়ে একাধিক ক্রিকেটার। এই সিরিজে নজর থাকবে রিঙ্কু সিং ও জীতেশ শর্মার উপর।

আজ ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ, সবার নজরে অধিনায়ক বুমরা
আজ ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ, সবার নজরে অধিনায়ক বুমরা

আইপিএলে ভালো খেলার পুরস্কার পাচ্ছেন তাঁরা। কেকেআরের হয়ে গত আইপিএলে একের পর এক সাহসী ইনিংস উপহার দিয়েছিলেন রিঙ্কু। এবার জাতীয় দলের জার্সিতে তিনি কতটা জ্বলে উঠতে পারেন সেটাই দেখার।

আজ ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ, সবার নজরে অধিনায়ক বুমরা

2 19

তবে প্রথম ম্যাচে জীতেশের সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ, স্কোয়াডে আছেন সঞ্জু স্যামসন। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধারাবাহিক ব্যর্থতার পর তাঁর উপর আস্থা কিছুটা টলেছে টিম ম্যানেজমেন্টের। এই সফর হতে পারে জাতীয় দলে তাঁর শেষ সুযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন