বড় ধাক্কা খেল ভারতীয় শিবির, এশিয়া কাপে থেকে ছিটকে গেলেন রাহুল ও শ্রেয়স!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট শিবির। আশা করা হয়েছিল, ২০২৩ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পারবেন কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার। কিন্তু জানা যাচ্ছে তাঁদের খেলা অসম্ভব। এই দুই ক্রিকেটারকে এশিয়া কাপে পাচ্ছে না টিম ইন্ডিয়া।

আরও পড়ুনঃ ফের জোড়া গোল মেসির, শেষ ষোলোয় মায়ামি

যদিও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারটি বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়নি। চলতি সপ্তাহেই আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হবে। ঊরুতে অস্ত্রোপচার হয়েছে রাহুলের। অন্য দিকে, স্ট্রেস ফ্র্যাকচার সারাতে পিঠে অস্ত্রোপচার করা হয়েছে শ্রেয়সের।

9 2

বোর্ডের শেষ মেডিক্যাল বিবৃতিতে এই দুই ক্রিকেটারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কিছুই লেখা হয়নি। কিন্তু দু’জনেরই যে ফেরার সম্ভাবনা কম, তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন বোর্ডের এক সূত্র।

7 4

তাদের অনুপস্থিতির অর্থ হলো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিবসীয় ম্যাচে খেলা খেলোয়াড়দের সিংহভাগই এশিয়া কাপের জন্য থাকবেন। তবে দলে ফিরছেন মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাহ।

বড় ধাক্কা খেল ভারতীয় শিবির, এশিয়া কাপে থেকে ছিটকে গেলেন রাহুল ও শ্রেয়স!

8 3

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘শ্রীলঙ্কায় গরম এবং আর্দ্র্যতা সম্পন্ন আবহাওয়ায় রাহুল এবং শ্রেয়সের পক্ষে এখনই ৫০ ওভারের ম্যাচ খেলা সম্ভব নয়। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের আগে তাঁরা ফিট হয়ে উঠবেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন