Messi: ফের জোড়া গোল মেসির, শেষ ষোলোয় মায়ামি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফুটবল কেরিয়ারের বেশিরভাগ সময় লিও মেসি কাটিয়েছেন স্পেনে। বার্সা ছেড়ে গিয়েছিলেন প্যারিসের ক্লাব প্যারিস সাঁ জাঁ-তেও। স্পেন এবং ফ্রান্সে ইংরেজির খুব দরকার পড়েনি মেসির। স্প্যানিশে কাজ চালিয়ে নিতেন আর্জেন্টাইন মহানায়ক। কিন্তু ২০২৩ সালে মেসি সই করেন ইন্টার মায়ামিতে সেখানে কিন্তু ভাষাগত সমস্যায় পড়তে হবে মেসিকে।

আরও পড়ুনঃ ফুটবল বিশ্বে কে সেরা? মেসি নাকি রোনাল্ডো? ফলাফল জানালো গিনেস

সেটা বুঝতে পেরেই হয়তো মেসি ইংরেজি শিখছেন। আর এই ইংরেজি শিখতে শিখতে মাঠেও দুর্দান্ত খেলেছে এলএম টেন। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন। বুধবার রাতের ম্যাচে আবার জোড়া গোল করলেন তিনি। তিন ম্যাচে পাঁচ গোল হয়ে গেল মেসির।

ফের জোড়া গোল মেসির, শেষ ষোলোয় মায়ামি
ফের জোড়া গোল মেসির, শেষ ষোলোয় মায়ামি

লিগস কাপে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিল মায়ামি। এই প্রতিযোগিতার শেষ ষোলোয় উঠে গেল মায়ামি। সেখানে তারা খেলবে এফসি ডালাসের বিরুদ্ধে। ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে গোল করেন মেসি। তবে ১১ মিনিট পরেই সমতা ফেরায় অরল্যান্ডো।

2 2

নিজের দ্বিতীয় গোলের ক্ষেত্রে আক্রমণ শুরু করেছিলেন মেসিই। খেলার ৭২ মিনিটের মাথায় । তাকে গোলে সহায়তা করেন ফিনিশীয় তারকা টেইলর। এ সময় বামদিক দিয়ে আক্রমণে ওঠেন টেইলর।

ফের জোড়া গোল মেসির, শেষ ষোলোয় মায়ামি

1 3

এরপর চিপে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটা পেয়ে যান মার্টিনেজ। তিনি বাড়িয়ে দেন সামনে থাকা মেসিকে। এবার ডান পায়ের ভলিতে গোল করেন বিশ্বকাপ জয়ী তারকা। তাতে ৩-১ গোলে এগিয়ে যায় মায়ামি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন