Shreyas Iyer: এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন শ্রেয়স! ফিরতে পারেন দেশে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত। স্পিন ভেল্কিতে রীতিমতো জমে উঠেছিল ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ। একদিকে ছিল শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ওয়াল্লালাগে। অন্যদিকে ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। এই দ্বৈরথে জয়ী কুলদীপ। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রোহিত শর্মার ভারত।

আরও পড়ুন: বিস্ময়কর! ভারতীয় দলে কোন ফুটবলার খেলবে, ঠিক করে দেন জ্যোতিষী…

সাদা বলের ক্রিকেটে এখন কুলদীপ যাদব কেন অটোমেটিক চয়েস হয়ে উঠেছেন, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। কিন্তু এই আনন্দের মাঝে খারাপ খবর হল পুরোপুরো চোটমুক্ত নন শ্রেয়স আইয়ার। শোনা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধেও তিনি হয়তো মাঠে নামতে পারবেন না।

6 10

এমন কি সূত্রের খবর এশিয়া কাপ থেকেই হয়তো ছিটকে যেতে চলেছেন তিনি। আর এমন যদি হয় তাহলে বিশ্বকাপের আগে রোহিতের জন্য খারাপ খবর। ভারতীয় বোর্ডের আপডেট অনুযায়ী বলা হয়েছিল ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিমের পরামর্শ মেনেই তাঁকে হোটেলে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন শ্রেয়স! ফিরতে পারেন দেশে

7 8

যে কারণে স্টেডিয়ামেও যাননি তিনি। এমন পরিস্থিতিতে তাঁকে নিয়ে হয়তো আর ঝুঁকি নিতে চাইবেন না চিকিৎসকরা। আর সেই কারণেই দেশে ফিরে আসতে পারেন শ্রেয়স। প্রয়োজনে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে পারেন তিনি। যদিও এখনও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

8 12

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত