নজরবন্দি ব্যুরো: ভারতীয় ফুটবলে এক বিস্ময়কর ঘটনা! দলে কোন কোন ফুটবলার খেলবে, তা নাকি ঠিক করে দেন এক জ্যোতিষী! ফুটবলারদের খেলার ওপর নয়, তাঁদের ঠিকুজি-কুষ্ঠি দিয়েই দল নির্বাচন করা হয়।
আরও পড়ুন: Mamata Banerjee: ২রা অক্টোবর তৃণমূলের ‘দিল্লি অভিযান’ হবে কি? স্পেন সফরের আগে কী বার্তা মমতার?


সূত্রে খবর, কোচ ইগর স্তিমাচ ফুটবলারদের ঠিকুজি-কুষ্ঠি পাঠান এক জ্যোতিষীকে। আর সেই জ্যোতিষীই বলে দেন, কোন ম্যাচে কোন ফুটবলারের ভাগ্য সুপ্রসন্ন। আর সেই বুঝেই ফুটবলারের প্রথম একাদশে রাখেন স্তিমাচ।

জানা যাচ্ছে, ওই জ্যোতিষীর নাম ভূপেশ শর্মা। তিনি দিল্লির বাসিন্দা। এনার সঙ্গে স্তিমাচের আলাপ করিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবল সংস্থার কর্তারাই। এমনকি এশিয়া কাপের আগেও যোগ্যতা অর্জন পর্বের আগে স্তিমাচ বার্তা পাঠিয়েছিলেন ওই জ্যোতিষী ভূপেশ শর্মাকে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।



প্রসঙ্গত, এমন টা প্রথম বারের ঘটনা নয়, এর আগেও একাধিকবার ঘটেছে এই ঘটনা। জানা যাচ্ছে, গত বছর মে-জুন মাসেও স্তিমাচ এবং জ্যোতিষীর মধ্যে এই দল গঠনের প্রসঙ্গে অনেক কথা বার্তা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে, ম্যাচের আগে স্তিমাচের সঙ্গে জ্যোতিষীর কথাবার্তা শুধু যে ফুটবলারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে তা-ই নয়, দলের ভিতরের খবরও বাইরের চলে যাচ্ছে!!
বিস্ময়কর, ঠিকুজি-কুষ্ঠি দিয়েই দল নির্বাচন করা হয়








