Shreyas Iyer: পিঠের চোটের অস্ত্রোপচার হল শ্রেয়সের, কবে ফিরবেন মাঠে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পিঠের চোটের অস্ত্রোপচার করাবেন না বলে প্রথমে ভেবেছিলেন শ্রেয়স আইয়ার। শেষ পর্যন্ত তিনি অস্ত্রোপচার করালেন। এক প্রথম সারির ইংরেজি দৈনিকের সূত্রে খবর, মঙ্গলবার লন্ডনে ভারতের তারকা ব্যাটসম্যান শ্রেয়সের সফল ভাবে পিঠের অস্ত্রোপচার করেছে। এবং তিনি এখনও ভালো রয়েছেন।

আরও পড়ুনঃ ২-৩ বছর পাঞ্জাব কিংসের হয়ে খেলতে চেয়েছিলাম, বিস্ফোরক হরভজন

20 10
পিঠের চোটের অস্ত্রোপচার হল শ্রেয়সের, কবে ফিরবেন মাঠে?

পিঠের চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আগেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না শ্রেয়স। এক দিনের বিশ্বকাপের আগে তিনি মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শ্রেয়সের অনুপস্থিতিতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন নীতীশ রানা।

21 8

তবে এই অস্ত্রোপচারের কারণে তিন মাস মাঠের বাইরে থাকবেন শ্রেয়স। তবে আশা করা হচ্ছে, ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। উল্লেখ্য, সদ্য শ্রেয়স আইয়ার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন।

পিঠের চোটের অস্ত্রোপচার হল শ্রেয়সের, কবে ফিরবেন মাঠে?

22 9

যেখানে দেখা গিয়েছে, একটি রুমের জানলা থেকে তাঁর মা বসে বসে বাইরের মানুষদের দেখছেন। তাঁর হাতে কফি কাপ। যা দেখে বোঝাই যাচ্ছে ছেলের অস্ত্রোপচার হওয়ার জন্য তাঁর সঙ্গে লন্ডনে গিয়েছেন শ্রেয়সের মা। সেই ভিডিয়োর ক্যাপশনে শ্রেয়স লেখেন, ‘নতুন হবি খুঁজে পেয়েছি, #PEOPLEWATCHING’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত