নজরবন্দি ব্যুরোঃ ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন হরভজন। শেষ একদিনের ম্যাচও খেলেছিলেন ২০১৫ সালেই। ২০১৬ সালে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ। হরভজন যে বছর আইপিএল অবসর নেন, সে বছরই কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন।
আরও পড়ুনঃ ডাগ আউটে বসে ৯৬ সালের প্রথম টেস্টের কথা মনে পড়ছিল, কেন এমন বললেন সৌরভ?



আইপিএলে (IPL) ১৬৩টি ম্যাচ থেকে দেড়শো উইকেটের মালিক ভাজ্জি। এই টুর্নামেন্টে তিনি মুম্বাই, কোলকাতা ও চেন্নাই এর হয়ে খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি তিন বার আইপিএল খেতাব জিতেছেন। কিন্তু তিনি তাঁর নিজের রাজ্য পাঞ্জাবের টিম হয়ে খেলেননি কখনো। আর এই নিয়ে তাঁর আক্ষেপ আছে। আর সেটা বেরিয়ে এলো টুর্নামেন্টের ধারাভাষ্য দিতে গিয়ে।



ভাজ্জিকে প্রশ্ন করা হয় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে তিনি কি খুশি ছিলেন? নাকি পাঞ্জাব কিংসের হয়ে খেলতে চেয়েছিলেন? এর উত্তরে ভাজ্জি যা বললেন তা তাঁর আক্ষেপ বলেই ধরা যেতে পারে। তিনি বলেন, ”পাঞ্জাব কিংসের হয়ে খেলার সুযোগ আমি পাইনি। কেরিয়ারের শেষ ২-৩ বছর পাঞ্জাব কিংসের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম। দলের সুবিধার জন্য নিজের বোলিং দক্ষতা প্রয়োগ করতে চেয়েছিলাম।”
২-৩ বছর পাঞ্জাব কিংসের হয়ে খেলতে চেয়েছিলাম, বিস্ফোরক হরভজন

তবে মুম্বাই এর হয়ে খেলা নিয়ে তিনি জানান, ”মুম্বইয়ের হয়ে যে ১০ বছর খেলেছি, তা স্মরণীয়। দারুণ সব স্মৃতি। মুম্বইয়ের হয়ে আমি তিনটি ট্রফি জিতেছিলাম। সেই মুহূর্তগুলো সারাজীবন মনে থাকবে। মুম্বই ইন্ডিয়ান্স অনেক বড় দল। তার উপরে শচীন তেণ্ডুলকরের সঙ্গে খেলা। এনার্জি লেভেল অন্য এক পর্যায়ে পৌঁছে যেত।”







