নজরবন্দি ব্যুরোঃ একটা দল হারের হ্য়াটট্রিক রুখতে মরিয়া। অন্যদল, মরসুমে প্রথম জয়ের খোঁজে। একটা সমানে সমানে লড়াইয়ের প্রত্যাশা ছিল। ম্য়াচের উত্তেজনা কিছুটা ধাক্কা খেল বৃষ্টিতে। ম্য়াচ শুরু হলেও সমর্থকদের জন্য চার-ছয়ের বিনোদন হল না। দিল্লি সমর্থকদের জন্য স্বস্তি, অবশেষে জয়ে ফিরল দল। টানা পাঁচটি ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: শাহজাহান মোল্লাকে তলব করল সিবিআই, ভাঙড়ের পোড়া তথ্য থেকে অমূল্য রতনের খোঁজ


কিছুটা অক্সিজেন পেল তারা। নেট রান রেট ভালো করারও সুযোগ ছিল দিল্লির সামনে। সামনে লক্ষ্য মাত্র ১২৮ রানের। দ্রুত ম্য়াচ শেষ করলে নেট রানরেট ভালো হত। দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছন্দে। তবে উল্টোদিক থেকে পৃথ্বী শ, মিচেল মার্শ, ফিল সল্টের উইকেট হারায় দিল্লি। এই জয়ে খুশি দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ।

যদিও ডেভিড ওয়ার্নারদের কাছ থেকে আরও বেশি কিছু চান তিনি। দলের ব্যাটিং দেখে একটা সময় চাপে পড়ে গিয়েছিলেন সৌরভ। ১৯৯৬ সালে অভিষেক টেস্টে প্রথম রান নেওয়ার আগে যেমন চাপ অনুভব করেছিলেন। ম্যাচ শেষে সৌরভ বলেন,



‘‘শেষ পর্যন্ত জয় আসায় ভাল লাগছে। ডাগ আউটে বসে ১৯৯৬ সালের প্রথম টেস্টের কথা মনে পড়ছিল। প্রথম টেস্ট রান নেওয়ার আগে যেমন চাপ ছিল, তেমনই চাপ মনে হচ্ছিল জয় আসার আগে। টানা হারের ধারাটা বন্ধ হওয়া দরকার ছিল। বলতে পারেন বৃহস্পতিবার আমরা ছিলাম ভাগ্যবান দল।’’
ডাগ আউটে বসে ৯৬ সালের প্রথম টেস্টের কথা মনে পড়ছিল, কেন এমন বললেন সৌরভ?

তিনি আরও বলেন, ‘‘গত ম্যাচগুলোর তুলনায় কলকাতার বিরুদ্ধে আমাদের বোলারদের পারফরম্যান্স ভাল হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটিং। আমাদের আরও পর্যালোচনা করতে হবে। খামতিগুলো খুঁজতে হবে। চেষ্টা করতে হবে আরও ভাল করার। আমাদের স্পিনাররা কিন্তু বেশ ভাল বোলিং করছে।’’







