ভারতীয় ক্রিকেটে ভাল খবর, এশিয়া কাপে ফিরছেন শ্রেয়স, বুমরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেটে যদি সবথেকে দীর্ঘ সময় কেউ চোটে ভুগে থাকেন তিনি জয়প্রীত বুমরাহ। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলের বাইরে। একাধিক বড় টুর্নামেন্টে তাঁকে বাইরে রেখেছে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। চলতি বছর শ্রেয়স আইয়ারও পিঠের চোটের কারণে বাইরে ছিলেন।

আরও পড়ুন: সুন্দরী স্মৃতির মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন!

একদিকে বোলার আর একদিকে ব্যাটার না থাকার ফল মিলেছে। এখনও গুছিয়ে উঠতে পারেনি দল। IPL-এও দুই দলের ছবি একই। এই পরিস্থিতিতে কিছুটা আশার খবর এল ভারতীয় সমর্থকদের জন্য। সেপ্টেম্বর মাসের শুরুতে দুজনকেই মাঠে নেমে খেলতে দেখা যেতে পারে বলেই শোনা গিয়েছে। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রিহ্যাব করছেন দুই তারকা ক্রিকেটার।

2 16

গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেই চোটের সমস্যায় ভুগছেন বুমরাহ। কোমরের চোটে ভুগে একবছরেরও বেশি সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে ভারতীয় পেসারকে। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ- একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর অভাব বোধ করেছে ভারত। চলতি বছরের শুরুর দিকেই বুমরার কোমরে অস্ত্রোপচার হয়েছিল।

3 13

অপর দিকে দীর্ঘদিন ধরেই পিঠে চোট রয়েছে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের। বর্ডার-গাভাসকর ট্রফির দলে থাকলেও ব্যাট করতে নামেননি তিনি। বিশ্বকাপের আগে ফিট হওয়ার লক্ষ্যেই বিদেশে গিয়ে অস্ত্রোপচার করান শ্রেয়স।

ভারতীয় ক্রিকেটে ভাল খবর, এশিয়া কাপে ফিরছেন শ্রেয়স, বুমরা!

1 16

বুমরাহ ও আইয়ারের ফেরার খবরে মানসিক দিক থেকে অনেকটা চাঙ্গা থাকবে টিম ইন্ডিয়া। কারণ এই দুই প্লেয়ার দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের প্রস্তুতিতেও সেভাবে তৈরি হতে পারবে। এশিয়া কাপটাকে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। ফলে সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত