বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তৃণমূলে প্রত্যাবর্তন করতে পারেন সৌমিত্র খাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে।গোপনে দুজনের বৈঠক হয়েছিল বলেও খবর উঠেছিল। এরপর থেকেই জল্পনা আরও জোরালো হয়। অবশেষে এই সমস্ত জল্পনা নিজেই ওড়ালেন বিজেপি সাংসদ। বিভিন্ন সম্ভাবনা খারিজ করে গেরুয়া শিবিরে থাকছেন বলেই স্পষ্ট জানিয়ে দিলেন সৌমিত্র। এদিকে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল।
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশনকে কেন্দ্র করে দিল্লিতে রয়েছেন সৌমিত্র। আর সংসদ ভবনে তাঁকে তৃণমূল নেতাদের সঙ্গে খোশগল্পে মশগুল থাকতে দেখা গেল। শুধু তাই নয় তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সৌমিত্রর মুখে প্রশংসাও শোনা গেল। আর এই সব কিছু দেখে রাজনৈতিক মহলে গুঞ্জন, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?
তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বার্তা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শাসক দলের বিক্ষুব্ধ নেতাদের বিজেপিতে যোগদানের কথা বললেন তিনি। এনিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। তাঁদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পাচ্ছে না বিজেপি। তাই ওই দলের নেতারা এই ধরনের মন্তব্য করছেন।
ঘরের লক্ষ্মীকে বের করে দিয়েছেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছেন। ওন্দার সভা থেকে সরাসরি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে এমনটাই মন্তব্য করে অভিষেক। পাল্টা তার জবাব দিতে ময়দানে নামলেন সৌমিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বললেন, এই ধরনের ঘরের লক্ষ্মী চাই না।
সৌমিত্র খাঁয়ের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে আইনি লড়াই শেষ হয়েছে ১৬ জানুয়ারি। আইনি কাগজ হাতে পাওয়ার কিছু পরেই সুজাতা ঘোষণা করলেন তিনি ফের বিয়ের পিঁড়িতে বসছেন সুজাতা। বরং জল্পনা উস্কে জানালেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন সবটা জানতে পারবেন।