নজরবন্দি ব্যুরোঃ সৌমিত্র খাঁয়ের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে আইনি লড়াই শেষ হয়েছে ১৬ জানুয়ারি। আইনি কাগজ হাতে পাওয়ার কিছু পরেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন সুজাতা। বরং জল্পনা উস্কে জানালেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন সবটা জানতে পারবেন।
আরও পড়ুনঃ Bibhas Adhikari: বিভাসের ফ্ল্যাটে তল্লাশি অভিযানে ইডি, চলছে জিজ্ঞাসাবাদ
মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন সুজাতা। রয়েছে সিঁথিতে সিঁদুর। তিনি অবশ্য জানিয়েছেন, সত্যিই তিনি বিয়ে করছেন। তবে পাত্র কে? তা নিয়েও কিছু বললেন না। বরং জানালেন আরও কিছুদিন অপেক্ষা করতে। তবে এবার আর কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

২০১৬ সালে সৌমিত্রর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুজাতা। ২০১৯ সালে সৌমিত্র খাঁ যখন নিজের লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না। তখন তাঁর হয়ে প্রচার করেন সুজাতা। বিজেপির টিকিটে সৌমিত্রর জয়ের পিছনে সুজাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মনে করেন অনেকেই।
২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূলে যোগ দেন সুজাতা। সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের সামনে সৌমিত্র জানিয়ে দেন, সুজাতার সঙ্গে আর সম্পর্ক রাখবেন না তিনি। তখন থেকেই উভয় পক্ষের মধ্যে চলছিল আইনি লড়াই। সৌমিত্রকে আক্রমণ করতে বিন্দুমাত্র পিছপা হননি। তাঁর কথায়, সৌমিত্র সুস্থ নয়। সম্পর্কে থাকাকালীন অনেক কিছুই করতেন৷ কিন্তু সম্মানের কথা ভেবে কিছু বলতে চাইনি। কিন্তু এই সম্পর্ক আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। তাই আমি বাধ্য হয়েছিলাম রাত সাড়ে ৩ টের সময় বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে৷ সুজাতার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোড়ন পড়ে গেছে।
বিয়ের পিঁড়িতে বসছেন সুজাতা, কী বললেন তিনি?

যদিও এবারেও বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি সৌমিত্র। বরং তৃণমূল সাংসদের বিরুদ্ধে তোপ দেগে বলেন, সৌগতদা বলুন না দেখি উনি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে কী করতে যেতেন? গিয়ে কি চা খেতেন? শুক্রবার সংসদ থেকে সৌগত রায়কে জবাব দিতে চান সৌমিত্র।









