নজরবন্দি ব্যুরোঃ পুলিশের পদস্থ কর্তাকে ‘তুই-তোকারি’। তাঁর পরিবারকে তুলে ধমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার বাঁকুড়ার সোনামুখী থানার মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে হাজির হয়ে সর্বসমক্ষে হুমকি দিলেন বিজেপি সাংসদ।
আরও পড়ুনঃ ভোটের আগে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! এবার লাভলি বনাম জীবন



সৌমিত্র বললেন, “আইসি অনেকদিন দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার।” শুধু তাই নয় তিনি আরও বলেল, তোরা এই গ্রাম বাংলার মা-বোনদের হুমকি দিবি! তোর ঘরে মা-বোন নেই? তোরা নিজের ঘরের মা-বোনদের বিক্রি করিস বলে এখানেও মা-বোনদের টাকা চুরি করবি?

লজ্জা করে না! মা-বোনেদের বলে রাখি আমার তরফ থেকে সাত দিন দেখব। তারপর সকলে মিলে লড়াই করে আপনাদের সমস্যার সুরাহা করব। এই আইসিকেও আণরা হাইকোর্টে ডেকে পাঠাব। আর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দাবি সাংসদের এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে।


আই সি কে মা- বাপ তুলে অকথ্য ভাষায় হুমকি সৌমিত্রর, ফের বিতর্কে বিজেপি নেতা

কিন্তু যারা বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলে তাঁদের মুখে এমন অশালীন মন্তব্য মানায় না। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “ওনার রাজনৈতিক অস্তিত্ব কী? তিনটি নির্বাচন লড়েছেন তিনটে রাজনৈতিক দলের প্রতীকে। আর তিনি যে দল করেন সেই দল এমনই সংস্কৃতীর ধারক-বাহক।”







