TMC: ভোটের আগে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! এবার লাভলি বনাম জীবন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন আর এর মধ্যে রাজ্য জুড়ে শেষ হওয়ার নাম নিচ্ছে না শাসকদল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার সমস্যা শুরু হয়েছে বর্তমান বিধায়ক ও প্রাক্তন বিধায়কের মধ্যে। সোনারপুর কলেজের পরিচালন কমিটির সভাপতির পদ থেকে সরানো নিয়ে বর্তমান বিধায়কের বিরুদ্ধে মামলা করেছেন প্রাক্তন বিধায়ক ৷

আরও পড়ুন: দণ্ডিকাণ্ডে অপরূপা পোদ্দারের বিতর্কিত মন্তব্য, কী বলেছেন তৃণমূল সাংসদ?

19 6

এতেই প্রকাশ্যে এসেছে তৄণমুলের গোষ্ঠীকোন্দল ৷ সোনারপুর মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ছিলেন সোনারপুর দক্ষিনের প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায় ৷ আগামী ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ ছিল ৷ তার আগেই বর্তমান বিধায়ক লাভলি মৈত্র ক্ষমতা দখলের জন্য পরিচালন কমিটির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে ৷

16 4
ভোটের আগে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! এবার লাভলি বনাম জীবন

জীবন মুখোপাধ্যায়কে ছাড়াও এই কমিটি থেকে রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রণবেশ মণ্ডলকেও সরিয়ে দেওয়া হয়েছে ৷ পেশায় আইনজীবী প্রণবেশ মণ্ডল এই ঘটনায় প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নারাজ ৷ তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখোমুখি হয়ে প্রাক্তন তৄণমুল বিধায়ক জীবন মুখোপাধ্যায়৷ লাভলি মৈত্রকে কটাক্ষ করে বলেন,

ভোটের আগে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! এবার লাভলি বনাম জীবন

17 7

সভাপতি হওয়ার ইচ্ছে হয়েছে তাই নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে যেভাবে হোক ক্ষমতা দখল করার চেষ্টা করেছেন তিনি ৷ এদিকে লাভলির বিরুদ্ধে জীবনের এই অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন লাভলি। এ বিষয়ে যা বলার পরে জানানবেন বলে জানিয়েছেন লাভলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন