দণ্ডিকাণ্ডে অপরূপা পোদ্দারের বিতর্কিত মন্তব্য, কী বলেছেন তৃণমূল সাংসদ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বালুরঘাটের দণ্ডি কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যেই এই নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। অপরূপার দাবি, দলের স্পষ্ট নির্দেশিকা রয়েছে তৃণমূলে ফিরতে হলে প্রায়শ্চিত্ত করতে হবে।

আরও পড়ুনঃ নববর্ষে বাংলায় আসছেন অমিত শা, পুজো দেবেন দক্ষিণেশ্বরে

9 7

তৃণমূল সাংসদের এই মন্তব্যের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ঠিক কী বলেছেন তৃণমূল সাংসদ? তিনি বলেন, “দলের স্পষ্ট নির্দেশিকা রয়েছে ফিরতে হলে প্রায়শ্চিত্ত করতেই হবে।” আর এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যদিও সাংসদের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

12 8

বিজেপিতে যাওয়া, আবার সেখান থেকে তৃণমূলে ফিরতে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল বালুরঘাটের তপনের তিন মহিলাকে। দণ্ডি কাটতে হয়েছিল তাঁদের। সেই ছবি প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি।

দণ্ডিকাণ্ডে অপরূপা পোদ্দারের বিতর্কিত মন্তব্য, কী বলেছেন তৃণমূল সাংসদ?

11 8

তাদের বক্তব্য ছিল তৃণমূল ‘আদিবাসী বিরোধী’। আর এই বক্তব্যের বিরোধিতা করে অপরূপা বলেন, “বিজেপিতে তফসিলিদের শোষণ করা হয়, কোনও গুরুত্ব দেওয়া হয় না। ভোটের রাজনীতি করার জন্য বিজেপি আদিবাসীদের ব্যবহার করে। আমার মনে হয় যদি কোনও দল আদিবাসীদের সম্মান দিয়ে থাকে, তাঁর নাম তৃণমূল কংগ্রেস।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন