Saumitra Khan: সৌমিত্রর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, তড়িঘড়ি আদালতের দ্বারস্থ বিজেপি সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: থানার আইসির বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে বিপাকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল সোনামুখী থানার পুলিশ। গ্রেফতারি এড়াতে তড়িঘড়ি আদালতের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন: ED-র হাতে কুন্তল-সায়নীর চ্যাট, নিয়োগ দুর্নীতি কান্ডে এবার তলব যুব তৃণমূল নেত্রীকে

প্রসঙ্গত, বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় দু’শোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলেছেন সৌমিত্র খাঁ। সেই মর্মে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে ছিলেন সৌমিত্র। প্রতিবাদ জানতে গিয়ে সোনামুখী থানার আইসির বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ পুলিশের। সেই কারণেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়।

সৌমিত্রর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, তড়িঘড়ি আদালতের দ্বারস্থ বিজেপি সাংসদজানা গিয়েছে, বুধবার কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে মামলা করার আবেদন করেন সৌমিত্র খাঁ। বিচারপতি রাজাশেখর মান্থার মামলা দায়ের করার অনুমতি দেন। চলতি সপ্তাহেই এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। সৌমিত্রর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ।

সৌমিত্রর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, তড়িঘড়ি আদালতের দ্বারস্থ বিজেপি সাংসদ

সৌমিত্রর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, তড়িঘড়ি আদালতের দ্বারস্থ বিজেপি সাংসদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন