নজরবন্দি ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ । আগামী শুক্রবার সকাল ১১ টায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে নাম এসেছে তৃণমূল যুব নেত্রীর।
আরও পড়ুন: ‘নবান্ন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ভোটপ্রক্রিয়া’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ শুভেন্দুর


সম্পত্তি কেনা বেচার সূত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সেই সঙ্গে নথিও চাওয়া হয়েছে অভিনেত্রীর কাছে। শুধু তাই নয়, গোয়েন্দাদের হাতে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাটও রয়েছে বলে খবর। যেখানে তৃণমূল যুব নেত্রীর সঙ্গে কুন্তল ঘোষের কথোপকথনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে বলে দাবি তাদের।

কুন্তলের মোবাইল থেকে সেই তথ্য তাঁরা সামনে পেয়েছেন।কুন্তল ঘোষ এই মামলায় গ্রেফতার হওয়ার পর উঠে আসে সায়নী ঘোষের নাম। কারণ সায়নীর সঙ্গে কুন্তলের নানা ছবি প্রকাশ্যে চলে আসে। তাতে ধরে নেওয়া হয় একে–অপরকে চিনতেন।



যদিও কুন্তল অনেকের নাম বললেও কখনও সায়নীর নাম বলেননি। সায়নীও এমন কোনও দাবি করেননি। সেখানে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই নোটিশ বেশ তাৎপর্যপূর্ণ।
ED-র হাতে কুন্তল-সায়নীর চ্যাট, নিয়োগ দুর্নীতি কান্ডে এবার তলব যুব তৃণমূল নেত্রীকে

এখন রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সায়নী ঘোষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারের তালিকায় রয়েছেন। সেখানে তাঁকেই তলব করে ইডি বেশ চাপ তৈরি করল বলে মনে করা হচ্ছে।







