Suvendu Adhikary: ‘নবান্ন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ভোটপ্রক্রিয়া’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘নবান্ন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ভোটপ্রক্রিয়া’, ফের একবার রাজ্যে সরকারকে কটাক্ষ করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করলেন রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও।

আরও পড়ুন: ভোট এলেই কেন পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী! প্রশ্ন তুলে কটাক্ষ সুকান্তর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, “২০২৩ সালে কমিশনকে রাজ্য সরকারের শাখা সংগঠনে পরিণত করা হয়েছে। এমন ভোট আগে কখনও দেখিনি। বিজেপি থেকে নির্দল, সবাই নানানভাবে আক্রান্ত”। তিনি আরও বলেন, “২০১৩ সালে পাঁচ দফায় নির্বাচন হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী থাকায় ভোটের দিনে অনেক রক্তপাত কম হয়েছিল। ২০২৩ সালে কমিশনকে রাজ্য সরকারের শাখা সংগঠনে পরিণত করা হয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। মনোনয়ন প্রত্যাহার নিয়ে কোনও তথ্যই দিচ্ছে না কমিশনকে। ওয়েবসাইটও আপডেট করা হচ্ছে না। নির্বাচনী আচরণবিধি প্রায় কিছুই মানা হচ্ছে না”।

নবান্ন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ভোটপ্রক্রিয়া, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ শুভেন্দুর
নবান্ন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ভোটপ্রক্রিয়া, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ শুভেন্দুর

তবে, বিরোধী দলনেতা আশাবাদী যে পঞ্চায়েতে বিজেপি ভালোই ফল করবে। কিন্তু তাঁর মতে, ভোট যদি নিরপেক্ষভাবে আইন মেনে হয় তবেই ফল বিজেপির অনুকূলে আসা সম্ভব। তিনি মানুষকে আশ্বাস দিয়ে বলেন, “চোরমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আইনি লড়াই লড়ে যাব। কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধা যাতে মানুষ সঠিকভাবে পায় সেদিকেই থাকবে গেরুয়া শিবিরের অগ্রাধিকার”।

‘নবান্ন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ভোটপ্রক্রিয়া’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ শুভেন্দুর

নবান্ন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ভোটপ্রক্রিয়া, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ শুভেন্দুর
নবান্ন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ভোটপ্রক্রিয়া, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ শুভেন্দুর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত