Sukanta Majumder: ভোট এলেই কেন পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী! প্রশ্ন তুলে কটাক্ষ সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার মালবাজারে পঞ্চায়েতের নির্বাচনী প্রচার সেরে হেলিকপ্টারে বাগডোগরা যাওয়ার পথে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর চোট নিয়ে তাঁকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার সুস্থতা চেয়েও তিনি প্রশ্ন তুললেন, ‘ভোট এলেই কেন পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী’?

আরও পড়ুন: আকাশপথে দুর্যোগের শিকার মুখ্যমন্ত্রীর কপ্টার, জরুরি অবতরণ সেবকে

প্রসঙ্গত, মঙ্গলবার ক্রান্তি থেকে ১১ মিনিটের কপ্টার সফরে বাগডোগরা যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আকাশপথে যাবার সময় আবহাওয়া খারাপ হয়ে যায় এবং কপ্টারকে জরুরি অবস্থায় সেবক এয়ার বেসে অবতরণ করা হয়। তখনই পথে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর তিনি গাড়ি করেই বাগডোগরা পৌঁছান। সেখান থেকে বিমানে চেপে নামেন কলকাতা বিমানবন্দরে। এরপর তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানেই আছেন মুখ্যমন্ত্রী।

ভোট এলেই কেন পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী! প্রশ্ন তুলে কটাক্ষ সুকান্তর

একুশের বিধানসভা নির্বাচনের সময়ও প্রচারে বেরিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা। এরপর হুইল চেয়ারে বসেই সারেন বাকি প্রচারাভিযান। কিন্তু নির্বাচনের ফলাফলে তৃণমূল জিতে যাওয়ার পড়েই তিনি ‘নিজের পায়ে’ উঠে দাঁড়ান। যা নিয়ে আলোড়ন শুরু হয় রাজনৈতিক মহলে। বিরোধীরা দাবি করে, নির্বাচনের প্রাক্কালে পায়ের চোট দেখিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এবার সামনে পঞ্চায়েত ভোট। কাকতালীয়ভাবে আবারও পায়ে চোট পেলেন মমতা। আর তাই বিজেপি রাজ্য সভাপতির মনে প্রশ্ন, ‘ভোট এলেই কেন পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী’?

ভোট এলেই কেন পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী! প্রশ্ন তুলে কটাক্ষ সুকান্তর

অন্যদিকে, আজ ভোপালে একটি জনসভা করার সময় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ২৩ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল সরকার। সেই প্রসঙ্গটি তুলেও সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে মুখ্যমন্ত্রীর উচ্চ রক্তচাপ বাড়ার কথা ছিল। বারবার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়”।

ভোট এলেই কেন পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী! প্রশ্ন তুলে কটাক্ষ সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত