Panchayet Election: ‘টিকিট না পেলে বিজেপিতে আসুন’, তৃণমূল নেতাদের সরাসরি বার্তা সৌমিত্র খাঁর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মনোনয়নের পেশ করার কাজও শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বার্তা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শাসক দলের বিক্ষুব্ধ নেতাদের বিজেপিতে যোগদানের কথা বললেন তিনি। এনিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। তাঁদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পাচ্ছে না বিজেপি। তাই ওই দলের নেতারা এই ধরনের মন্তব্য করছেন।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, মণীশ জৈনকে ডেকে পাঠাল সিবিআই

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, যে সমস্ত তৃণমূল নেতারা বিক্ষুব্ধ তাঁরা বিজেপি বা নির্দলের টিকিটে মনোনয়ন দিক। ৯ জুন থেকে ১৫ জুনের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করতে হবে। হাতে আর একদিন রয়েছে। কিন্তু মনোনয়নের দিক থেকে অনেক জায়গাতেই পিছিয়ে রয়েছে তৃণমূল। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলগুলি। বিরোধীদের কথায়, গোষ্ঠীদ্বন্দের কারণেই মনোনয়ন দিতে পারছে না তৃণমূল কংগ্রেস।

'টিকিট না পেলে বিজেপিতে আসুন', ফেসবুক লাইভে বিস্ফোরক সৌমিত্র খাঁ

মঙ্গলবার ফেসবুক লাইভে সৌমিত্র খাঁ বলেন, “যাঁরা তৃণমূলে টিকিট পাচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা তাঁদের টিকিট দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের নেতারা ১২ বছর ধরে ঠকিয়েছে। এটাই শেষ সুযোগ। আসুন মনোনয়ন দিন।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য তৃণমূলকে হারানো।” এরপরই সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি সাংসদের ফেসবুক লাইভের বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তাঁদের পাল্টা দাবি, “বিজেপি এখন প্রার্থী খুঁজে না পেয়ে তৃণমূলের কে বিক্ষুব্ধ হবে সেই আশায় বসে রয়েছে।”

'টিকিট না পেলে বিজেপিতে আসুন', ফেসবুক লাইভে বিস্ফোরক সৌমিত্র খাঁ
‘টিকিট না পেলে বিজেপিতে আসুন’, ফেসবুক লাইভে বিস্ফোরক সৌমিত্র খাঁ

মনোনয়নের কাজ শুরুর দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তির ছবি সামনে এসেছে। বাঁকুড়ার জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়র- এই চারটি ব্লকে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। তৃণমূলের লাগাতার সন্ত্রাসের কারণে গত চারদিন এই চারটি ব্লকেই মনোনয়ন কেন্দ্রে বিরোধীদের তেমন একটা দেখা যায়নি বলেও অভিযোগ উঠছে। এর প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে বিজেপি। ধরনায় বসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

‘টিকিট না পেলে বিজেপিতে আসুন’, ফেসবুক লাইভে বিস্ফোরক সৌমিত্র খাঁ

'টিকিট না পেলে বিজেপিতে আসুন', ফেসবুক লাইভে বিস্ফোরক সৌমিত্র খাঁ
‘টিকিট না পেলে বিজেপিতে আসুন’, ফেসবুক লাইভে বিস্ফোরক সৌমিত্র খাঁ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত