Ssc Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, মণীশ জৈনকে ডেকে পাঠাল সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে মণীশ জৈনকে সমন পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। জানা যাচ্ছে, মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, মণীশ জৈন রাজ্যের শিক্ষা সচিব হওয়ার পাশাপাশি উচ্চ শিক্ষা দফতরেরও প্রিন্সিপাল সেক্রেটারি৷

আরও পড়ুন:Suvendu Adhikari: লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা, উত্তর খুঁজতে বিদ্যুৎ ভবনে শুভেন্দু

এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাজ্যের শিক্ষা সচিবকে৷ এর আগে গোয়েন্দা সংস্থা মণীশ জৈনকে এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে৷ আর এই উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে মণীশের স্বাক্ষর পেয়েছিলেন বলে সূত্রের খবর৷

cbi 2

শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত শুরু হওয়ার পর জল অনেকদুর গড়িয়েছে৷ এখন বহু মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ গ্রেফতার হয়েছেন একাধিক শিক্ষাকর্তা৷ গোয়েন্দাদের জালে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ থেকে শুরু করে অয়ন শীল৷

cbi

এর আগেও ২০২২ সালের ১৪ জুলাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছিল মণীশ জৈনকে৷ ইতিমধ্যে এবার ইডির চার্জশিটে নাম রয়েছে রাজ্যের বর্তমান শিক্ষা সচিব মনীশ জৈনের। আর যার জেরেই শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন শিক্ষা সচিব। ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন মনীশ জৈন। যদিও এই অভিযোগ মানতে রাজি নন শিক্ষা সচিব মণীশ জৈন। এপ্রসঙ্গে তিনি দাবি করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কখনওই তাঁকে কোনও ইন্টারভিউ আয়োজন করার কথা বলেননি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, মণীশ জৈনকে ডেকে পাঠাল সিবিআই

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, মণীশ জৈনকে ডেকে পাঠাল সিবিআই
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, মণীশ জৈনকে ডেকে পাঠাল সিবিআই

অন্যদিকে, আরও এক শিক্ষা দফতরের কর্তার নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে! তিনি হলেন, সুকান্ত আচার্য। যদিওবা দুর্নীতিতে সুকান্ত আচার্যের কোনও ভূমিকা ছিল কি না, তা জানেন না বলেই জানিয়েছে মনীশ জৈন। তবে নিজের নাম জড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “খুবই দুর্ভাগ্যজনক! আমার কাছে এই ঘটনা চরম অপমানের। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কখনওই আমাকে কোনও দিন কোনও ইন্টারভিউ আয়োজন করতে বলেননি। সুকান্তর মাধ্যমে কিছু হয়েছে কি না আমি বলতে পারব না। আমি কখনই এই সবের মধ্যে ছিলাম না। এটা আমার কাছে অবাক করার বিষয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন