Suvendu Adhikari: লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা, উত্তর খুঁজতে বিদ্যুৎ ভবনে শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাসের শুরু থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ চড়েছে। দিনের পাশাপাশি রাতেও অস্বস্তি বজায় রয়েছে। এরইমধ্যে বারে বারে লোডশেডিং! বিগত কয়েকদিনে এই সমস্যার জেরে ঘাম ছুটছে আমজনতার। আর এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ খুঁজতে সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে নিশানা করলেন রাজ্যকে।

আরও পড়ুন: বাধার মুখে লকেট, পুলিশের সঙ্গে বচসা BJP সাংসদের

সোমবার বিদ্যুৎ ভবনের বণ্টন দফতরে যান শুভেন্দু অধিকারী। তবে তিনি একা ছিলেন না। বিদ্যুৎ ভবনে শুভেন্দুর সঙ্গে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, তাপসী মণ্ডল সহ আরও অনেকেই। সেখানে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। কেন এত লোডশেডিং হচ্ছে? এত বিদ্যুতের ঘাটতি কেন? এমন নানা প্রশ্ন করেন তিনি। এমনকি আধিকারিকদের সামনে একটি পরিসংখ্যান তুলে ধরেন শুভেন্দু অধিকারী।

লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা, বিদ্যুৎ দফতরে সটান হাজির

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, প্রতিদিন বিদ্যুতের ঘাটতি বাড়ছে। পাওয়ার জেনারেশন বন্ধ রাজ্যে। রাজ্য কয়লা কিনতে পারছে না। এই সরকারের আমলে একটাও পাওয়ার স্টেশন হয়নি। যার ফলে শিশু, বৃদ্ধ সহ সকলকেই সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি করেন তিনি।

লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা, বিদ্যুৎ দফতরে সটান হাজির
লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা, বিদ্যুৎ দফতরে সটান হাজির

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই বাঁকুড়ার সোনামুখী শহরে লোডশেডিংয়ের জেরে বিদ্যুৎ দফতরে বেপরোয়া ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অভিযোগ ওঠে, ১০-১২ জন অফিসের ভিতরে ঢুকে অফিসের আসবাবপত্র ও নানা জিনিসপত্র ভাঙচুর করে। অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও ভাঙচুর করা হয়।

লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা, বিদ্যুৎ দফতরে সটান হাজির

লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা, বিদ্যুৎ দফতরে সটান হাজির
লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা, বিদ্যুৎ দফতরে সটান হাজির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত