শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালির সরবেরিয়াতে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। কিন্তু, তারপর থেকেই বেপাত্তা শাহজাহান শেখ! কিন্তু তিনি গেলেন কোথায়?
রক্তাক্ত ইডির বিরুদ্ধেই ন্যাজাট থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ইতিমধ্যে আবার শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
পুলিশের কাছে অভিযোগ জানায় ইডির তরফে। শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে সরব হয়েছে বিরোধীরা। এই ঘটনায় এবার বৈঠক ডাকলেন রাজ্যের নয়া মুখ্যসচিব বিপি গোপালিকা।
সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মহল। শুক্রবার সকালে রেশন দুর্নীতির তদন্তে হানা দিতে গিয়ে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীরা চড়াও হলেন ইডি অফিসারদের ওপর। এই ঘটনায় ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে এনআইএ তদন্তের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সন্দেশখালির ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল। রাজ্যপাল সাফ জানিয়ে দিলেন, রাজ্য প্রশাসন এই ধরনের ঘটনাকে প্রতিরোধ করতে ব্যর্থ হলে তিনি সংবিধান অনুযায়ী যা ব্যবস্থা নেবার নেবেন।
শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়তে হল গোয়েন্দাদের। এই ঘটনায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন। দাবি জানালেন এনআইএ তদন্তেরও।