সন্দেশখালির ঘটনায় নয়া মোড়, রক্তাক্ত ইডির বিরুদ্ধেই FIR পুলিশের!

ইতিমধ্যে আবার শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়ার তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি (Enforcement Directorate) আধিকারিকদের। মাথা ফেটেছিল এক অফিসারের। এবার রক্তাক্ত ইডির বিরুদ্ধেই ন্যাজাট থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ইতিমধ্যে আবার শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: মানুষের ভরসায় জিতব ডায়মণ্ড হারবারে, নতুন বছরে ‘তৃণমূল’ ইস্যুতে বিস্ফোরক নওশাদ

শুক্রবারের ঘটনার পর শনিবার সকালে ন‍্যাজাট থানায় শাহজাহান শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইডি। অন্যদিকে আবার পালটা ইডির বিরুদ্ধে বিনা নোটিসে বাড়িতে ঢুকে হেনস্তার অভিযোগ তুলে FIR দায়ের করেছে শাহজাহানের পরিবার। পাশাপাশি বসিরহাট পুলিশ তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অর্থাৎ, সন্দেশখালি কাণ্ডে এখনও পর্যন্ত মোট তিনটি মামলা রুজু হয়েছে। তবে, ঘটনার ২৪ ঘণ্টা পেরলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

সন্দেশখালির ঘটনায় নতুন মোড়, রক্তাক্ত ইডির বিরুদ্ধেই FIR পুলিশের
সন্দেশখালির ঘটনায় নতুন মোড়, রক্তাক্ত ইডির বিরুদ্ধেই FIR পুলিশের

শুক্রবার সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। যদিও তালাবন্ধ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা। ঠিক সেই সময়ই শুরু হয় বিক্ষোভ। কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের অনুগামী বলে পরিচয় গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।

সন্দেশখালির ঘটনায় নতুন মোড়, রক্তাক্ত ইডির বিরুদ্ধেই FIR পুলিশের
সন্দেশখালির ঘটনায় নয়া মোড়, রক্তাক্ত ইডির বিরুদ্ধেই FIR পুলিশের!

পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কোনও রকমে ঘটনাস্থল ছাড়েন ইডি আধিকারিকেরা। তারপরও ইট দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। অবরোধ করা হয় রাস্তা। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতার অনুগামীরা। মাথা ফেটে জখম হওয়া এক আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়।

সন্দেশখালির ঘটনায় নয়া মোড়, রক্তাক্ত ইডির বিরুদ্ধেই FIR পুলিশের!

সন্দেশখালির ঘটনায় নতুন মোড়, রক্তাক্ত ইডির বিরুদ্ধেই FIR পুলিশের

উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, শনিবার দুপুরে সব জেলাশাসককে ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন মুখ্যসচিব বি পি গোপালিকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর