মানুষের ভরসায় জিতব ডায়মণ্ড হারবারে, নতুন বছরে ‘তৃণমূল’ ইস্যুতে বিস্ফোরক নওশাদ

বিজেপি প্রার্থী দেবেনা এই কেন্দ্র থেকে। এমনকি নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবার ছাড়তে উদ্যোগ নিচ্ছে সিপিআইএমও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রই চব্বিশের লোকসভা ভোটে বাংলার ভরকেন্দ্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা। এখানকার দু’বারের নির্বাচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন তিনি। এই কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে ৩ লক্ষ ২০ হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। এবার সেই কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্ধিকি।

আরও পড়ুনঃ ৪ শতাংশ DA বৃদ্ধি কেন্দ্রীয় সরকারী কর্মীদের, জানুয়ারি মাসের ১ তারিখ থেকে কার্যকর

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাখ্যাতকারে ভাঙড়ের বিধায়ক জানিয়েছেন, তিনি লড়বেন ওই কেন্দ্র থেকে এবং মানুষের ভরসায় জয়ীও হবেন। তিনি বলেছেন, ‘আমি ডায়মন্ড হারবার (Diamond Harbour) আসনে প্রার্থী হচ্ছি। মানুষের উপর ভরসা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অথবা যিনি আমার প্রতিপক্ষ থাকবেন, তাঁকেই হারাতে চাই। ইচ্ছা রয়েছে ওই আসনে লড়াই করার। অভিষেকবাবু লড়লে, তাঁকেও হারিয়ে কালীঘাটে পাঠাব।’

ওই আসনে তৃণমূলের সব থেকে হেভিওয়েট প্রার্থী দাঁড়াতে চলেছেন তাঁর বিরুদ্ধে জয় পাওয়া কি সহজ হবে? এই প্রশ্নের উত্তরে নওসাদ বলেন, ‘আমি একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বা এদেশের বাকিরা যেমন আমিও ঠিক তাই। আমিও লড়াইয়ে নামব, তিনিও লড়াই করবেন। এখানে কে যুবরাজ, কে রানি, এসব নেই। আমি মানুষের ভরসায় জিতব এটাই জানি। মানুষ ছাড়া কাউকে ভরসা করিনা।’

মানুষের ভরসায় জিতব ডায়মণ্ড হারবারে, নতুন বছরে 'তৃণমূল' ইস্যুতে বিস্ফোরক নওশাদ
মানুষের ভরসায় জিতব ডায়মণ্ড হারবারে, নতুন বছরে ‘তৃণমূল’ ইস্যুতে বিস্ফোরক নওশাদ

এর পর তিনি যোগ করেন, ‘ডায়মন্ড হারবারের মানুষকে জিজ্ঞাসা করুন গিয়ে। তাঁরাও ভয় পান। অনুন্নয়নে ভরে রয়েছে ওই এলাকা। শুধু ভয়ের বাতাবরণ রয়েছে এলাকা জুড়ে।’ তাঁর কথায়, ‘তৃণমূল দলটাই থাকবে তো! এই যে নবীন-প্রবীণ দ্বন্দ্ব থেকে শুরু পিসি-ভাইপো, এসব তো বাড়ছে। আর শুনুন, টাকা আর ব্যক্তিগত স্বার্থের জন্য এত মানুষের ভরসা নষ্ট করব না। তাই দল পরিবর্তনের কোনও প্রশ্নই নেই।’

মানুষের ভরসায় জিতব ডায়মণ্ড হারবারে, নতুন বছরে ‘তৃণমূল’ ইস্যুতে বিস্ফোরক নওশাদ

মানুষের ভরসায় জিতব ডায়মণ্ড হারবারে, নতুন বছরে 'তৃণমূল' ইস্যুতে বিস্ফোরক নওশাদ

উল্লেখ্য, ২০১৯ সালে অভিষেক এই কেন্দ্র থেকে ৭,৯১,১২৭ ভোট পান। শতাংশের বিচারে যা ৫৬.১৩। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৪,৭০,৫৩৩। ৩৩.৩৯ শতাংশ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিধানসভা ৭টি। ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা, মেটিয়াব্রুজ। একুশের বিধানসভা নির্বাচনে সাতটি আসনেই জিতেছে তৃণমূল। ডায়মন্ড হারবারে সংখ্যালঘু মানুষের সংখ্যা ৫৩ শতাংশের বেশি

সবথেকে বড় কথা,  বিজেপি প্রার্থী দেবেনা এই কেন্দ্র থেকে। এমনকি নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবার ছাড়তে উদ্যোগ নিচ্ছে সিপিআইএমও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর