সুখবর কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য। কর্মচারীদের সুবিধার্ধে ফের মহার্ঘভাতা বৃদ্ধির পরিকল্পনা নিল কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি পেতে চলেছে ৪ শতাংশ। জানুয়ারি মাস থেকে পরবর্তী ছয় মাস অর্থাৎ জুন মাস পর্যন্ত ডিএ-র ক্ষেত্রে এই বৃদ্ধি কার্যকর হতে চলেছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা চলতি বছরের মার্চ মাসে করবে কেন্দ্রীয় সরকার। যদিও, মার্চ মাসে এই সংক্রান্ত ঘোষণাটি হওয়ার সম্ভাবনা থাকলেও বকেয়া ডিএ-র গণনা করা হবে ২০২৪ সালের প্রথম মাস থেকেই।
আরও পড়ুনঃ যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের অবস্থান স্পষ্ট করল রাজ্য উচ্চশিক্ষা দপ্তর
সূত্রের খবর, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স বা AICPI ইন্ডেক্স 139.1 শতাংশে পৌঁছানোর কারণে ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। নতুন করে ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে মহার্ঘভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ। এর আগে শেষবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রযোজ্য ডিএ-র পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। সেই সময়েও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল।

২০২৩ সালের জুলাই মাসের ১ তারিখ ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কারনে মোট ৪৬ শতাংশ ভাতা বৃদ্ধি পেয়েছিল যা এবার হতে চলেছে ৫০ শতাংশ। এই ভাতা বৃদ্ধির কারনে উপকৃত হবেন কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতায় খ্রিস্টমাস উৎসব সূচনার অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সেই ডিএ বাড়ছে। যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
৪ শতাংশ DA বৃদ্ধি কেন্দ্রীয় সরকারী কর্মীদের, জানুয়ারি মাসের ১ তারিখ থেকে কার্যকর

রাজ্যের ৪ শতাংশ মহার্ঘ্যভাতা বৃদ্ধির কারনে কেন্দ্র রাজ্যের DA-র ফারাক কমে হয়েছিল ৩৬ শতাংশ। কিন্তু এবার ফের কেন্দ্র ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার কারনে ব্যবধান বেড়ে দাঁড়াল ৪০ শতাংশে। এখন দেখার আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আরও কয়েক শতাংশ মহার্ঘ্যভাতা বৃদ্ধি করে রাজ্য সরকারী কর্মীদের মন জয় করতে পারেন কিনা।



