যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উপাচার্য কে! এই নিয়ে বেশকিছু দিন ধরেই চর্চা হচ্ছিল। ধোঁয়াশা যেন কাটছিলই না। অবশেষে সামনে এলো যাদবপুরের (Jadavpur) অন্তর্বর্তী উপাচার্যের অবস্থান। স্পষ্ট করে দিলেন রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। জানান হয়েছে, যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব থাকবে বুদ্ধদেব সাউর ওপরেই।



আরও পড়ুনঃ বাংলাদেশে ট্রেনে ‘ককটেল বোমা’, ভোট সন্ত্রাসে মৃত ৫
চলতি সপ্তাহের শুক্রবারেই অথাৎ আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে উচ্চশিক্ষা দপ্তর চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে উল্লেখ্য করা ছিল, বুদ্ধদেব সাউ এর ওপরেই উপাচার্যের দায়িত্ব থাকবে। আপাতত তাকেই চালিয়ে যেতে হবে সমস্ত দায়িত্ব এবং কর্তব্য। তবে এই চিঠির পরেও কোন জট কাটছে না।



এখনও প্রশ্ন রয়ে গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আর্থিক এবং প্রশাসনিক অনুমোদনকারী কে? প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে চলতি সপ্তাহের বৃহস্পতিবার রাজভবন থেকে চিঠি এসেছিল। যাতে উল্লেখ্য করা ছিল, বুদ্ধদেব সাউ যাদবপুরের অনুমোদিত উপাচার্য নন। চিঠিটি পাঠানো হয়েছে সি ভি আনন্দ বোসের (C.V Ananda Bose) নির্দেশ অনুসারে।
যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের অবস্থান স্পষ্ট করল রাজ্য উচ্চশিক্ষা দপ্তর, তবে কাটল না জট

যদিও সি ভি আনন্দ বোস এর পরিপ্রেক্ষিতে যুক্তি দেন,”যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বড় বড় সদস্যরা তার চিঠির মান্যতা দেয় না। তাদের বিষয়ে তিনি কোন কথা বলেন না। তবে কেন বুদ্ধদেব সাউ এর পিছনে পরেছেন তিনি? দুর্বল বলেই তিনি আমার ওপর আক্রমণ করছেন।” সূত্র অনুযায়ী, এর আগে এক নোটিশে জানানো হয়েছিল, বুদ্ধদেব সাউ (Dr. BUDDHADEB SAU) যদি উপাচার্যের কোন কাজ করতে না পারে, তাহলে তার রিপোর্ট পাঠাতে হবে রাজভবনে। তার পরিপ্রেক্ষিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে







