বাংলাদেশে ট্রেনে ‘ককটেল বোমা’, ভোট সন্ত্রাসে মৃত ৫

বিগত বহুদিন ধরেই বাংলাদেশে নাশকতার ঘটনা ঘটে চলেছে। পাশাপাশি চলছে বিরোধী দল বিএনপির অবরোধ ও হরতালের ডাক। শনিবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামীকাল ৭ই জানুয়ারী বাংলাদেশে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচন কার্যত ভেস্তে দিতে উঠে পরে লেগেছে বাংলাদেশের মৌলবাদী দলগুলো। বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার রাতে মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে দুটি ককটেল বিস্ফোরন ঘটে। স্থানীয় সুত্রে খবর, ঢাকার গোপীবাগে বেনাপোল

বাংলাদেশে ট্রেনে 'ককটেল বোমা', ভোট সন্ত্রাসে মৃত ৫

আরও পড়ুন: একতরফা নির্বাচন ২০১৪, বাংলাদেশে যেভাবে হয়েছিল এটি।

এক্সপ্রেসে কমলাপুর স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাত ৯ টা নাগাদ ককটেল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা। এই ঘটনায় প্রান হারিয়েছেন অন্তত ৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলের ৭ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

বাংলাদেশে ট্রেনে 'ককটেল বোমা', ভোট সন্ত্রাসে মৃত ৫

রাত ১০ টা ২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। রেল কর্তৃপক্ষের অনুমান,ঐ ট্রেনে ভারতীয় যাত্রীও ছিল। কারণ উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত পেরিয়ে অনেক ভারতীয় আসেন। শুক্রবারই ঢাকা সহ দেশের নানা জায়গায় বাসে আগুন দেওয়া হয়।

বাংলাদেশে ট্রেনে 'ককটেল বোমা', ভোট সন্ত্রাসে মৃত ৫
বাংলাদেশে ট্রেনে ‘ককটেল বোমা’, ভোট সন্ত্রাসে মৃত ৫

বাংলাদেশে ট্রেনে ‘ককটেল বোমা’, ভোটসন্ত্রাসে মৃত ৫

গত মাসেই ঢাকাগামী চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়। বিগত বহুদিন ধরেই বাংলাদেশে নাশকতার ঘটনা ঘটে চলেছে। পাশাপাশি চলছে বিরোধী দল বিএনপির অবরোধ ও হরতালের ডাক। শনিবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত