বালু ঘনিষ্ঠ ‘শাহজাহান সাম্রাজ্যে’ আক্রান্ত ED, অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু, দাবি NIA তদন্তের

রেশন দুর্নীতির তদন্তে নেমে হামলার শিকার হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন দুর্নীতির তদন্তে নেমে হামলার শিকার হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকেরা। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়তে হল গোয়েন্দাদের। এই ঘটনায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন। দাবি জানালেন এনআইএ (NIA) তদন্তেরও।

আরও পড়ুন: সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত ইডি, কীভাবে প্রাণ বাঁচিয়ে ফিরলেন গোয়েন্দারা?

সন্দেশখালিতে ইডির ওপর হামলা প্রসঙ্গে নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে ভিডিও আপলোড করে শুভেন্দু অধিকারী লিখেছেন, “বর্বরোচিত ঘটনা। বাংলার আইনশৃঙ্খলা কার্যত ধ্বংসের মুখে। তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হল ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের।” একই সঙ্গে সেই পোস্টে বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি, পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও মেনশন করে এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছেন।

বালু ঘনিষ্ঠ 'শাহজাহান সাম্রাজ্যে' আক্রান্ত ED, অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু, দাবি NIA তদন্তের
বালু ঘনিষ্ঠ ‘শাহজাহান সাম্রাজ্যে’ আক্রান্ত ED, অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু, দাবি NIA তদন্তের

শুক্রবার সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। যদিও তালাবন্ধ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা। ঠিক সেই সময়ই শুরু হয় বিক্ষোভ। কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের অনুগামী বলে পরিচয় গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদেরও।

বালু ঘনিষ্ঠ 'শাহজাহান সাম্রাজ্যে' আক্রান্ত ED, অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু, দাবি NIA তদন্তের

বালু ঘনিষ্ঠ ‘শাহজাহান সাম্রাজ্যে’ আক্রান্ত ED, অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু, দাবি NIA তদন্তের

পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কোনও রকমে ঘটনাস্থল ছাড়েন ইডি আধিকারিকেরা। তারপরও ইট দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। অবরোধ করা হয় রাস্তা। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতার অনুগামীরা। মাথা ফেটে জখম হওয়া এক আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়েছে।
বালু ঘনিষ্ঠ 'শাহজাহান সাম্রাজ্যে' আক্রান্ত ED, অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু, দাবি NIA তদন্তের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত