সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত ইডি, কীভাবে প্রাণ বাঁচিয়ে ফিরলেন গোয়েন্দারা?

ভাঙচুর করা হয়েছে গাড়ি। কাঠের গুঁড়ি দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন স্থানীয়দের একাংশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন দুর্নীতির তদন্তে নেমে হামলার শিকার হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকেরা। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়তে হল গোয়েন্দাদের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। ভাঙচুর করা হয়েছে গাড়ি। কাঠের গুঁড়ি দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন স্থানীয়দের একাংশ। সব মিলিয়ে, সন্দেশখালির সরবেরিয়ার পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত।

আরও পড়ুন: লোকসভায় ইন্ডিয়া জোটের তারকা চমক, BJP-র বিরুদ্ধে প্রার্থী মনোজ বাজপেয়ী?

শুক্রবার সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। যদিও তালাবন্ধ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা। ঠিক সেই সময়ই শুরু হয় বিক্ষোভ। কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের অনুগামী বলে পরিচয় গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদেরও।
সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত ইডি, কীভাবে প্রাণ বাঁচিয়ে ফিরলেন গোয়েন্দারা?
সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত ইডি, কীভাবে প্রাণ বাঁচিয়ে ফিরলেন গোয়েন্দারা?
পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কোনও রকমে ঘটনাস্থল ছাড়েন ইডি আধিকারিকেরা। তারপরও ইট দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। অবরোধ করা হয় রাস্তা। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতার অনুগামীরা। মাথা ফেটে জখম হওয়া এক আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়েছে।
সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত ইডি, কীভাবে প্রাণ বাঁচিয়ে ফিরলেন গোয়েন্দারা?

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত ইডি, কীভাবে প্রাণ বাঁচিয়ে ফিরলেন গোয়েন্দারা?

ঘটনার পর মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি হয় না। কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না, সেইসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে প্ররোচিত করা হচ্ছে, গন্ডগোল তৈরির চেষ্টা হচ্ছে।” অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইডির ওপর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন।
সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত ইডি, কীভাবে প্রাণ বাঁচিয়ে ফিরলেন গোয়েন্দারা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত