লোকসভায় ইন্ডিয়া জোটের তারকা চমক, BJP-র বিরুদ্ধে প্রার্থী মনোজ বাজপেয়ী?

২০২২ সালের সেপ্টেম্বর মাসে আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছিলেন মনোজ বাজপেয়ী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম দক্ষ অভিনয় দক্ষতায় ভরপুর একজন জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর ছবি, সংলাপ দর্শকদের মনে বিশেষভাবে দাগ কেটে যায়। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘স্পেশাল ছাব্বিশ’ ‘ফ্যামিলি ম্যান’-এর মত ছবি রয়েছে তালিকায়। এবার তাঁর জনপ্রিয়তাকেই হাতিয়ার করতে চলেছে ইন্ডিয়া জোট? আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন অভিনেতা মনোজ বাজপেয়ী? শুরু হয়েছে জোর জল্পনা। এনিয়ে মুখ খুললেন খোদ অভিনেতা। কী বললেন তিনি।

লোকসভায় ইন্ডিয়া জোটের তারকা চমক, BJP-র বিরুদ্ধে প্রার্থী মনোজ বাজপেয়ী?

আরও পড়ুন: শীতের লুকোচুরির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে বাংলার ৯ জেলা

শোনা যাচ্ছে, ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিহারের চম্পারণ কেন্দ্র থেকে ইন্ডিয়া জোটের প্রার্থী হতে পারেন মনোজ বাজপেয়ী। তবে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা চলছে এক বছরের বেশি সময় ধরে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছিলেন মনোজ বাজপেয়ী। সেইসময় থেকেই মনে করা হচ্ছিল রাজনীতিতে যোগ দিতে পারেন তিনি। এছাড়া এক সংবাদ মাধ্যমেও দাবি করা হয়েছিল, পশ্চিম চম্পারণ কেন্দ্রে ইন্ডিয়া জোট প্রার্থী করতে পারেন মনোজ বাজপেয়ীকে। একই পোস্টে দাবি করা হয়েছিল, ওই কেন্দ্র থেকে জয় পাবে বিজেপি। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে পশ্চিম চম্পারণ কেন্দ্রে বিজেপি জিতে আসছে।

লোকসভায় ইন্ডিয়া জোটের তারকা চমক, BJP-র বিরুদ্ধে প্রার্থী মনোজ বাজপেয়ী?
লোকসভায় ইন্ডিয়া জোটের তারকা চমক, BJP-র বিরুদ্ধে প্রার্থী মনোজ বাজপেয়ী?

গোটা জল্পনায় জল ঢেলেছেন খোদ মনোজ বাজপেয়ী। তিনি সংবাদ মাধ্যমের পোস্টটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় রসিকতার ভঙ্গিতে লেখেন, ‘আচ্ছা একটা কথা বলুন, আপনাদের এই কথাটি কে বলেছে? নাকি রাতে স্বপ্নে দেখে ফেলেছেন? বলুন।’ বলি অভিনেতা এর আগেও এই জল্পনা নিয়ে কথা বলেছিলেন। তাঁর কথায়, লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবের সঙ্গে দেখা করার পর থেকেই আমার রাজনীতিতে আসা নিয়ে কথা হচ্ছে। তবে আমি ২০০ শতাংশ নিশ্চিত যে আমি রাজনীতিতে যোগ দেব না।

লোকসভায় ইন্ডিয়া জোটের তারকা চমক, BJP-র বিরুদ্ধে প্রার্থী মনোজ বাজপেয়ী?

লোকসভায় ইন্ডিয়া জোটের তারকা চমক, BJP-র বিরুদ্ধে প্রার্থী মনোজ বাজপেয়ী?

রাজনীতির সঙ্গে বিনোদন জগতের যোগ দীর্ঘদিনের। বলিউডের সুনীল দত্ত, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, অমিতাভ বচ্চন, সানি দেওল সহ অনেকেই। বাংলা চলচ্চিত্র জগত অর্থাৎ টলিউডের বহু কলাকুশলী রাজনীতির সঙ্গে যুক্ত, তালিকায় আছেন, দেব, মিমি চক্রবর্তী, সোহম, নুসরত জাহান, বাবুল সুপ্রিয়, হিরণ চট্টোপাধ্যায়, কৌশানী, রাজ্য চক্রবর্তী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন