গ্রেফতারির পরেও স্বমেজাজেই দেখা যায় শেখ শাহজাহানকে। পরনে ছিল সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতো! আদালতে প্রবেশের মুখে আঙুল নেড়ে কিছু ইঙ্গিত করেন তিনি। যার অর্থ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অথচ তাঁর নামে দায়ের হয়েছে ৪২টি কেস!
বসিরহাট মহকুমা আদালত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এরপরই তাঁকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। শাহজাহান মামলার (Sheikh Shahjahan Case) তদন্তভার নিল রাজ্য অধীনস্থ তদন্তকারী সংস্থা সিআইডি (CID)।
শাহজাহানের গ্রেফতারির কৃতিত্ব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিয়েছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে। পুলিশ যা করার করেছে।'