রাজ্য পুলিশ কাজ করল, শাহজাহান ‘খাঁচাবন্দী’ হতেই শুভেন্দু-মিঠুনকে গ্রেফতারের দাবি তৃণমূলের!

'রাজ্য সরকার শাহজাহানের বিরুদ্ধে মামলা করে। ইডি তাঁকে ধরতে পারেনি। এদিকে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।' এরপরই কলকাতা হাইকোর্ট সমস্ত স্থগিতাদেশ সরিয়ে দেয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিকাণ্ডে বড় সাফল্য রাজ্য পুলিশের। ইডির উপর হামলার ৫৫ দিন পর গ্রেফতার শেখ শাহজাহান। এনিয়ে একদিকে তৃণমূলের সদস্যরা পুলিশের কৃতিত্ব দেখছে অন্যদিকে শাসক শিবির শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে সিবিআইয়ের দিকে। বৃহস্পতিবার সকালে একটি টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দুই কেন্দ্রীয় এজেন্সি ইডি (ED) ও সিবিআইকে (CBI) কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

রাজ্য পুলিশ কাজ করল, শাহজাহান 'খাঁচাবন্দী' হতেই শুভেন্দু-মিঠুনকে গ্রেফতারের দাবি তৃণমূলের!

আরও পড়ুন: রাজ্য পুলিশ কাজ করল, শাহজাহান ‘খাঁচাবন্দী’ হতেই শুভেন্দু-মিঠুনকে গ্রেফতারের দাবি তৃণমূলের!

কুণাল ঘোষ টুইটে লেখেন, ‘রাজ্য পুলিশ তো কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় CBI FIR NAMED শুভেন্দু অধিকারী এবং আলকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। এবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অসভ্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেফতার হোক। এবার দেশের ব্যাঙ্ক লুঠেরাদের ধরুক ইডি।’ বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মামলায় (Sandeshkhali Case) শেখ শাহজাহানকে যুক্ত করে। এরপরই তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।

রাজ্য পুলিশ কাজ করল, শাহজাহান 'খাঁচাবন্দী' হতেই শুভেন্দু-মিঠুনকে গ্রেফতারের দাবি তৃণমূলের!

এদিন সকালেই শাহজাহানের গ্রেফতারির কৃতিত্ব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিয়েছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে। পুলিশ যা করার করেছে।’ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে আদালত রাজ্য পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছে। বলেছিলেন, ‘রাজ্য সরকার শাহজাহানের বিরুদ্ধে মামলা করে। ইডি তাঁকে ধরতে পারেনি। এদিকে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।’ এরপরই কলকাতা হাইকোর্ট সমস্ত স্থগিতাদেশ সরিয়ে দেয়।

রাজ্য পুলিশ কাজ করল, শাহজাহান ‘খাঁচাবন্দী’ হতেই শুভেন্দু-মিঠুনকে গ্রেফতারের দাবি তৃণমূলের!

রাজ্য পুলিশ কাজ করল, শাহজাহান 'খাঁচাবন্দী' হতেই শুভেন্দু-মিঠুনকে গ্রেফতারের দাবি তৃণমূলের!
রাজ্য পুলিশ কাজ করল, শাহজাহান ‘খাঁচাবন্দী’ হতেই শুভেন্দু-মিঠুনকে গ্রেফতারের দাবি তৃণমূলের!

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরে শেখ শাহজাহানের হদিশ পায় ইডি। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তাঁর বাড়িতে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। কিন্তু বাড়িতে ছিলেন না শাহজাহান। সেখানে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনার ৫৫ দিন পর বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তাঁকে। বিগত কয়েক সপ্তাহে রণক্ষেত্র হয়ে উঠেছিল সন্দেশখালি। স্থানীয় মহিলারা শাহজাহানের গ্রেফতারির দাবিতে পথে নেমে পড়েন। এদিন তাঁকে গ্রেফতার করা হলে ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর