সন্দেশখালিকাণ্ডে নিরাপদের গ্রেফতারি ‘শকিং’, প্রাক্তন বাম বিধায়কের নিঃশর্ত জামিন মঞ্জুর হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিকাণ্ডে জামিন পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার (Ex CPIM MLA Nirapad Sardar)। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ কড়া হয়। কীভাবে প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি। চলতি মাসেই সন্দেশখালিকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছিল।

সন্দেশখালিকাণ্ডে নিরাপদের গ্রেফতারি 'শকিং', প্রাক্তন বাম বিধায়কের নিঃশর্ত জামিন মঞ্জুর হাইকোর্টে

আরও পড়ুন: ৭২ ঘণ্টা সময়! শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্যকে ডেডলাইন রাজ্যপালের

এদিন নিরাপদ সর্দারকে আদালতে পেশ করা হয়। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে শুনানি শুরু হয়। বাম নেতার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ‘জামিন দেওয়া হলেও ওই দিনেই নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়। এখনও তিনি জেলে রয়েছেন।’ বিচারপতি মন্তব্য করেন, একজন নাগরিককে এভাবে আটকে রাখা যায় না। অভিত্তিকর অভিযোগে নিরাপদের গ্রেফতারি শকিং বলেও মন্তব্য করেন। এমনকি যে পুলিশ আধিকারিকরা নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছেন তাঁদের কেন গ্রেফতার করা হবে না সেই প্রশ্নও তোলেন।

সন্দেশখালিকাণ্ডে নিরাপদের গ্রেফতারি 'শকিং', প্রাক্তন বাম বিধায়কের নিঃশর্ত জামিন মঞ্জুর হাইকোর্টে
সন্দেশখালিকাণ্ডে নিরাপদের গ্রেফতারি ‘শকিং’, প্রাক্তন বাম বিধায়কের নিঃশর্ত জামিন মঞ্জুর হাইকোর্টে

আদালত জানিয়ে দেয়, আজকের (মঙ্গলবার) মধ্যে নিরাপদ সর্দারকে জেল থেকে মুক্ত করা না হলে প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করা হবে। হাইকোর্টে বড় ধাক্কা খায় রাজ্য সরকার। প্রাক্তন বাম বিধায়ককে নিঃশর্ত জামিন দেয় কলকাতা হাইকোর্ট।

সন্দেশখালিকাণ্ডে নিরাপদের গ্রেফতারি ‘শকিং’, প্রাক্তন বাম বিধায়কের নিঃশর্ত জামিন মঞ্জুর হাইকোর্টে

সন্দেশখালিকাণ্ডে নিরাপদের গ্রেফতারি 'শকিং', প্রাক্তন বাম বিধায়কের নিঃশর্ত জামিন মঞ্জুর হাইকোর্টে

উল্লেখ্য, সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) উস্কানি দেওয়ার অভিযোগে গত ৯ ফেব্রুয়ারি নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ১১ তারিখ তাঁকে গ্রেফতার করে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি জামিন পাওয়ার পরও ফের বাম নেতাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি জেলেই বন্দী ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন