৭২ ঘণ্টা সময়! শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্যকে ডেডলাইন রাজ্যপালের

সোমবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করেছেন। তবে তাঁর নাম উল্লেখ করা হয়নি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই রাজ্য পুলিশের। এবার এনিয়ে কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বেঁধে দিলেন ডেডলাইন, ৭২ ঘণ্টার মধ্যে শাহজাহানকে (Sheikh  Shahjahan) গ্রেফতার করতে না পারলে পরবর্তী পদক্ষেপ কী? কী বললেন রাজ্যপাল?

৭২ ঘণ্টা সময়! শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্যকে ডেডলাইন রাজ্যপালের

আরও পড়ুন: সন্দেশখালির পথে গ্রেফতার নওশাদ সিদ্দিকি, নিন্দায় সরব বিরোধীরা

গতকাল অর্থাৎ সোমবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করেছেন। তবে তাঁর নাম উল্লেখ করা হয়নি। শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। প্রধান বিচারপতি গতকাল বলেন, সন্দেশখালি মামলায় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মধ্যক্ষকে যুক্ত করা হল। প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, শাহজাহানকে গ্রেফতারের উপর কোনও স্থগিতাদেশ নেই। এরপরই সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা এসেছে রাজভবনের তরফে।

৭২ ঘণ্টা সময়! শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্যকে ডেডলাইন রাজ্যপালের

সিভি আনন্দ বোস (CV Anand Bose) জানিয়েছিলেন, ‘কালপ্রিটকে গ্রেফতার করতেই হবে। এখন তো আর গ্রেফতার না করার কোনও অজুহাত আর থাকতে পারে না। শাহজাহান গ্রেফতার হবেই, তাঁকে অবশ্যই গ্রেফতার করতে হবে।’ সন্দেশখালিতে একটি বাচ্চাকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তার তদন্তও করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে শাহজাহানকে গ্রেফতার না হলে রাজ্যকে রিপোর্ট দিয়ে কারণ দর্শাতে হবে বলেও ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যপাল। ইতিমধ্যেই নবান্নে চিঠি পাঠানো হয়েছে রাজভবনের তরফে।

৭২ ঘণ্টা সময়! শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্যকে ডেডলাইন রাজ্যপালের

৭২ ঘণ্টা সময়! শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্যকে ডেডলাইন রাজ্যপালের
৭২ ঘণ্টা সময়! শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্যকে ডেডলাইন রাজ্যপালের

রবিবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, হাইকোর্টের স্থগিতাদেশের কারণেই শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। সোমবার কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ উঠতেই তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করা হবে শাহজাহানকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর