বিগত বেশ কিছুদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। দফায় দফায় সেখানে চলছে বিক্ষোভ – উত্তেজনা। রাজ্য মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্যপাল সকলেই সন্দেশখালির পরিস্থিতি পরিদর্শন করে এসেছে। সন্দেশখালি গিয়েছিলেন শাসকদলের দুই মন্ত্রী থকে সিপিএমের মিনাক্ষী মুখোপাধ্যায় পর্যন্ত সকলে।



আরও পড়ুন : রাজ্যসভায় হাডাহাড্ডি লড়াই, ক্রস ভোটিংয়ের আশঙ্কা
এবার সন্দেশখালি যাওয়ার কথা ছিল ভাঙড়ের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। সন্দেশখালি যাওয়ার পথে বাধা। সায়েন্স সিটির কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিতে আটকায় পুলিশ। প্রবল তর্কাতর্কির পর তাঁকে গ্রেপ্তার করা হয়।



পুলিশের দাবি, ১৪৪ ধারায় লঙ্ঘন করায় বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। তবে সন্দেশখালি থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে কীভাবে ১৪৪ ধারা লঙ্ঘন করা সম্ভব, প্রশ্ন বিধায়কের। রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসুরা গ্রামে গেলেও কেন বিরোধীদের আটকানো হচ্ছে সে প্রশ্ন তোলেন নওশাদ।

সন্দেশখালির পথে গ্রেফতার নওশাদ সিদ্দিকি, নিন্দায় সরব বিরোধীরা
পুলিশের সঙ্গে প্রবল তর্কাতর্কির পর গ্রেপ্তার করা হয় আইএসএফ বিধায়ককে। ভাঙড়ের বিধায়কের গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। গ্রেপ্তারির নিন্দায় সরব হয়েছে সিপিএম, বিজেপি সকলেই। উল্লেখ্য, ৫৪ দিন কেটে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালির মহিলারা কার্যত ফুঁসছে।







