মঙ্গলবার ৫৬ টি আসনে হতে চলেছে রাজ্যসভা নির্বাচন। উত্তরপ্রদেশের ১০ টি, মহারাষ্ট্র এবং বিহারের ৬ টি, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশের ৫ টি, গুজরাট এবং কর্ণাটকের ৪ টি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং উড়িষ্যার ৩ টি, উত্তরাখণ্ড, ছত্তিসগড়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের ১ টি করে আসনে নির্বাচন। উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং হিমাচল প্রদেশে বিজেপির জয়ের সম্ভাবনা বেশী।



আরও পড়ুন : সুখবর! লোকসভা নির্বাচনের আগে ফের নিয়োগ করবে রাজ্য সরকার
তবে এক একটি আসনে অতিরিক্ত প্রার্থী দাঁড় করানোয় সংশ্লিষ্ট রাজ্যগুলিতে রাজ্যসভার হাডাহাড্ডি লড়াই হতে পারে বলে অনুমান। রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৪৫। এর মধ্যে ১২ জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন। ২৩৩ জন সদস্য রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত করা হয়। প্রত্যেক রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের নির্বাচন সেই রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য এবং এই কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচক মণ্ডলের সদস্যরা করেন।



সিঙ্গল ট্রান্সফার ভোটিংয়ের মাধ্যমে এই ভোট হয়। প্রতিনিধিদের সংখ্যার অনুপাতের ভিত্তিতে রাজ্যসভার ভোট হয়। রাজ্যসভা নির্বাচনে ভোট দেন রাজ্য বিধানসভার বিধায়করা।এখানে কোনও সিক্রেট ভোটিং নেই। ওপেন ব্যালট সিস্টেমে ভোট হয়। প্রত্যেক বিধায়ক ব্যালট বাক্সে নিজের ভোট জমা করার আগে দলের এজেন্টকে তা দেখান।

রাজ্যসভায় হাডাহাড্ডি লড়াই, ক্রস ভোটিংয়ের আশঙ্কা
এজেন্টকে ভোট না দেখালে সেটি গোনা হয় না। মোট ভোটের সংখ্যা/ রাজ্যসভা আসনের সংখ্যা + ১। রাজ্যসভার বাকি ১৫টি আসনের জন্য ভোটগ্রহণ হবে বুধবার। এর মধ্যে রয়েছে উত্তর প্রদেশের ১০টি, কর্নাটকের চারটি এবং হিমাচল প্রদেশের একটি আসন। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৫টা থেকে শুরু হবে গণনা।








