সুখবর! লোকসভা নির্বাচনের আগে ফের নিয়োগ করবে রাজ্য সরকার

৩৫ হাজার থেকে ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার। আবেদনের ন্যুনতম বয়েসসীমা ১৮ বছর। সর্বোচ্চ বয়েসসীমা ২৭ বছর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুখবর। সামনেই লোকসভা নির্বাচন ২০২৪ (Loksobha Election 2024)। তার আগে জনসাধারণের মন পেতে বদ্ধপরিকর রাজ্যের শাসক – বিরোধী সব দল। একগুচ্ছ জন মোহিনী প্রকল্প আনছে রাজনৈতিক দলগুলি। বাংলার চাকরীপ্রার্থীদের জন্য আসতে চলেছে বড় নিয়োগ।

সুখবর! লোকসভা নির্বাচনের আগে ফের নিয়োগ করবে রাজ্য সরকার

আরও পড়ুন : শাহজাহানকে ইচ্ছে হলেই ধরতে পারত রাজ্য পুলিশ, বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি

সম্প্রতি জানানো হয়েছে গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হবে প্রায় এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যুনতম মাধ্যমিক পাশ হতে হবে। তাদের মাসিক বেতন হবে প্রতি মাসে ৯০০০ টাকা।

সুখবর! লোকসভা নির্বাচনের আগে ফের নিয়োগ করবে রাজ্য সরকার

সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে ৩৫ হাজার থেকে ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার। আবেদনের ন্যুনতম বয়েসসীমা ১৮ বছর। সর্বোচ্চ বয়েসসীমা ২৭ বছর। নিয়োগের ব্যাপারে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি।

সুখবর! লোকসভা নির্বাচনের আগে ফের নিয়োগ করবে রাজ্য সরকার
সুখবর! লোকসভা নির্বাচনের আগে ফের নিয়োগ করবে রাজ্য সরকার

সুখবর! লোকসভা নির্বাচনের আগে ফের নিয়োগ করবে রাজ্য সরকার

তবে মনে করা হচ্ছে, আগের মতোই ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেসের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে প্রার্থীদের। তবে নবান্নের তরফে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত