বৃহস্পতিবার সকালের আমাদের সকলের সামনে এসেছে যে ‘রামায়ণ’-এ নায়িকার ভুমিকা থেকে আলিয়া ভাট সরে এসেছে। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এ রাম এবং সীতার চরিত্রে ভাবা হয়েছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। কিন্তু আলিয়া আচমকাই এই সিনেমা থেকে সরে আসে। কিন্তু শূন্যস্থান ভরাট হতে খুব বেশী সময় লাগেনি।
বলিউড জগৎ নিয়ে সাধারন মানুষদের কৌতূহলের শেষ থাকেনা। অনেকেই স্বপ্ন দেখেন সেলিব্রিটি হওয়ার বা অভিনয় করার। তাই নিজেদের সেই মত তৈরিও করতে থাকে। বলিউড তারকা মানেই কথা বার্তা চালচলন হতে হবে অন্যদের থেকে আলাদা? পোশাক আসাকে থাকতে হবে চাকচিক্য? আর শিক্ষা? আর শিক্ষাগত যোগ্যতা কতটা লাগে?
আবারও পিছিয়ে গেল রনবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবির মুক্তির ডেট। এই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। তিনি ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবীর সিংহ’ সিনেমাও পরিচালনা করে ছিলেন। এই প্রথমবার তিনি রণবীর কপূরের সঙ্গে জুটি বেঁধেছেন। এই ছবির ঝলক বেশ কিছু মাস আগেই সামনে এসেছিল।
কিছু বছর আগেই চার হাত এক হয়েছিল সেলিব্রিটি কাপল রণবীর কপূর এবং আলিয়া ভট্টের। ইতিমধ্যে তাদের ঘর আলো করে এসেছে লক্ষ্মী। এই একরত্তি এখন আট মাসের। তবে এখনও পর্যন্ত তার মুখ প্রকাশ্যে আনেনি রণবীর বা আলিয়ার মধ্যে কেউ। তাকে একঝলক দেখার আশায় তাদের অনুরাগীরা প্রায় মুখিয়ে থাকে। তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটল। সামনে এলো রাহার ছবি!
আদিপুরুষ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে। কখনও হুনুমানের সংলাপ নিয়ে। কখনও রাবনের পোশাক নিয়ে, কখনও রামের গোঁফ নিয়ে অথবা কখনও সীতার সাজ নিয়ে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। ফের এরই মধ্যে রামকাহিনী নিয়ে পর্দায় আরও এক চিত্রায়ন আসতে চলেছে।
বলিউডের প্রথমসারির পরিচালকদের মধ্যে অন্যতম কর্ণ জোহর। বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি। বলিপাড়ায় অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। ইতিমধ্যে বিনোদন জগতে তার ২৫ বছর পার হয়ে গিয়েছে। বলিউডের একাধিক স্টার কিডদের তার হাত ধরে আগমন হয়েছে।
এবছরে রণবীর কপূর অভিনীত ‘অ্যানিমাল’ ছবি মুক্তি পাওয়ার কথা ছিল সম্প্রতি। তা বহু প্রতীক্ষিত ছবি। এই ছবিতে অভিনয় করার জন্য অভিনেতা বহু পরিশ্রম করেছেন। প্রচণ্ড কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গেছেন। ইতিমধ্যে এই ছবির ফাস্ট লুক সকলের সামলে এসেছে। যা দর্শকরা বেশ পছন্দ করেছে। এবং এই লুক নিয়ে তাঁদের মধ্যে কৌতূহলও বেশ বেড়েছে। কিন্তু এই মুহূর্তে এই ছবির মুক্তির ডেট নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে।