Bollywood: আদিপুরুষ এর পর এবার আসছে রামায়ণ, রাম এবং সীতার ভূমিকায় রণবীর এবং আলিয়া!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদিপুরুষ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে। কখনও হুনুমানের সংলাপ নিয়ে। কখনও রাবনের পোশাক নিয়ে, কখনও রামের গোঁফ নিয়ে অথবা কখনও সীতার সাজ নিয়ে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। ফের এরই মধ্যে রামকাহিনী নিয়ে পর্দায় আরও এক চিত্রায়ন আসতে চলেছে।

আরও পড়ুনঃ প্রতারণার শিকার রশ্মিকা, ৮০ লাখ টাকা খোয়া গেল অভিনেত্রীর

ওম রাউতের আদিপুরুষের পর এবার রামায়ন নিয়ে আসতে চলেছে নীতেশ তিওয়ারি। তিওয়ারি পরিচালিত এই সিনেমাতে রাম এবং সীতার ভুমিকায় দেখা যাবে রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে। সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন পরিচালক।

355267181 2256600961192659 5878215270563213311 n

রামকথা নিয়ে আদিপুরুষ আসার পর আবার আসছে রামায়ন। তবে এই নিয়ে ওম রাউতের প্রতিক্রিয়া কি? পরিচালক ওম রাউত জানান সমস্ত রাম ভক্তদের জন্য এটি খুব খুশির খবর। দর্শকদের পাশাপাশি তিনিও খুব উৎসাহিত। তার কথায় রামায়ন নিয়ে যত বেশী ছবি তৈরি হবে সমাজের জন্য সেটা ততই ভালো। ের ফলে আমাদের দেশের মহান ইতিহাস সম্পর্কে তারা আরও অবগত হবে।

আদিপুরুষ এর পর এবার আসছে রামায়ণ, কতটা উৎসাহিত দর্শক? 

346130710 196294546685377 3517915060413681604 n

অন্যদিকে নীতেশের প্রথম থেকেই সীতার চরিত্রে আলিয়া এবং রামের চরিত্রে রনবীরকে পছন্দ ছিল। আলিয়া এবং রনবীর দুজনেই এই চরিত্র নিয়ে খুব উৎসাহিত। তবে এই মুহূর্তে আলিয়া নিজের কিছু কাজ নিয়ে ব্যাস্ত রয়েছেন। ফলে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত