Rashmika Mandanna: প্রতারণার শিকার রশ্মিকা, ৮০ লাখ টাকা খোয়া গেল অভিনেত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রশ্মিকা কয়েকদিনের মধ্যেই বলিউডে তার জায়গা প্রায় পাকাপাকি করে ফেলেছে। একের পর এক ছবিতে কাজ করে দর্শকদের মন জয় করে ফেলেছে। নিজের পেশাজগত নিয়ে এখন রীতিমত ব্যাস্ত তিনি। সামনেই তার অভিনীত বহু প্রতিক্ষ ছবি ‘পুষ্পা ২’ মুক্তি পাবে। এরই মাঝে প্রতারণার স্বীকার হলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ কেষ্টপুরে রহস্যমৃত্যু! ফ্লাট থেকে উদ্ধার হল মা মেয়ের নিথর দেহ

প্রায় ৮০ লাখ টাকা খোয়া গেল রশ্মিকার। জানা গিয়েছে রশ্মিকার ম্যানেজারের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন তিনি। এই বিপুল অঙ্কের টাকা সেই নিয়েছে সেটা টের পেয়েছেন অভিনেত্রী। এই ঘটনার পর তার দীর্ঘদিনের ম্যানেজারকে কাজ থেকে ছাড়িয়ে দেন তিনি। এই বিষয়ে রশ্মিকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি। কারন সে আর কোন ঝামেলার মধ্যে যেতে চায় না।

355028682 746226387281852 3717198113907219113 n

রশ্মিকার অভিনয়ের পথ চলা শুরু হয় দক্ষিনী ছবির মাধ্যমে। এর পর একের পর এক জনপ্রিয় ছবি করতে থাকে তিনি। তার অভিনয় বেশ প্রসংসিত দর্শকমহলে। তবে দক্ষিনী ছবিতেই সীমিত থাকেননি তিনি। বলিউডে আগমন ঘটে তার। ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে তার পথ চলা শুরু হয়।

প্রতারণার শিকার রশ্মিকা, চুরি গেল ৮০ লক্ষ 

355431680 267286745882323 1500835002153235628 nযদিও এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু রশ্মিকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এরপর ‘গুডবাই’ এর পর ‘মিশন মজনু’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। ‘অ্যানিমাল’ ছবিতেও রনবীর কাপুরের বিপরীতে রশ্মিকাকে দেখা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত